বিজ্ঞাপন
Friday, March 20, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 24
পড়ুন: 2 মিনিটে
0
এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে
52
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য। পতিত স্বৈরাচার সরকারের সাবেক এ সংসদ সদস্য হংকং ও দুবাইয়ে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। হংকংয়েই তার কোম্পানির আর্থিক মূল্য দেড় কোটি ইউএস ডলারের বেশি। ওই প্রতিষ্ঠানের হংকংয়ের এইচএসবিসি ব্যাংক হিসাবে লেনদেনও হয় ব্যাপক। কোম্পানি রয়েছে দুবাইয়েও। লেনদেন করেন দুবাইয়ের মাশরেক ব্যাংকে।

অনিয়মের এখানেই শেষ নয়। এবাদুল করিম শেয়ারহোল্ডারদের ফাঁকি দিয়ে বিদেশে পণ্য রপ্তানি করতে খুলেছেন আলাদা কোম্পানি। জড়িত হয়েছেন শেয়ারবাজার কারসাজিতেও। আত্মীয়স্বজন, কর্মচারীদের নামে বিও হিসাব খুলে তিনি বিপুল বিনিয়োগ করেছেন। এমনকি এবাদুলের পিয়নরাও কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন শেয়ারবাজারে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এবাদুল করিম ও বীকন গ্রুপের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ব্যবসার নামে বিভিন্ন খাতে শত শত কোটি টাকার অনিয়ম করেছেন এবাদুল করিম। বীকন গ্রুপের আড়ালে অর্থ পাচারের ঘটনাও ঘটেছে। তথ্য বলছে, হংকংয়ে ২০১৬ সালে বীকন এশিয়া প্যাসিফিক নামে একটি কোম্পানি খোলা হয়। এর ঠিকানা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট নম্বর-২০০৪, ২০/এফ, বেল হাউস, ব্লক-এ, ৫২৫-৫৪৩, নাথান রোড, ইয়াও মা তি, কাউলুন। কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে মোহাম্মদ এবাদুল করিমের।

আরওপড়ুন

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৩ এপ্রিল )

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

বিজ্ঞাপন

তথ্য বলছে, বীকন এশিয়া প্যাসিফিক লিমিটেড বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়াই হংকংয়ে চালু করা হয়েছে। এর পেছনে বিনিয়োগ করা হয়েছে প্রায় দেড় কোটি ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকার মতো। পরবর্তী সময়ে বীকন এশিয়া প্যাসিফিক লিমিটেডের

নাম পরিবর্তন করে রাখা হয়

বীকন মেডিকেয়ার লিমিটেড।  হংকংয়ের এইচএসবিসি ব্যাংকে নিয়মিত এই কোম্পানির কোটি কোটি টাকা লেনদেন হয়। এ ছাড়া আরব আমিরাতের দুবাইয়ে বীকন গ্লোবাল অপারেশন (এফজেডসি) নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়। যার লেনদেন করা হয় দুবাইয়ের মাশরেক ব্যাংকে।

জানা যায়, বীকন ফার্মা ২০১৩ সাল থেকে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করে। ২০১৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে রপ্তানি বৃদ্ধিও পায়। ২০১০ সালে দেশীয় বাজারে বীকন প্রায় সাড়ে ৫৫ কোটি টাকার ওষুধজাতীয় পণ্য বিক্রি করে। ২০১৩ সালে এই বিক্রি দাঁড়ায় প্রায় ১২১ কোটি টাকা। ওই বছর বীকন বিদেশে ওষুধ রপ্তানি করে প্রায় ২ কোটি টাকার। এরপর ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় রপ্তানিও। সর্বশেষ ২০১৯ সালে বিদেশে প্রায় ৪৪২ কোটি টাকার ওষুধ পণ্য রপ্তানি করে বীকন। এর পর থেকে বীকন ফার্মার ব্যানারে আর ওষুধ রপ্তানি করা হয়নি। পণ্য রপ্তানি করা হয়েছে বীকন মেডিকেয়ার লিমিটেডের নামে। কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, বীকন মেডিকেয়ার লিমিটেড নামে প্রতিষ্ঠানটির সব পরিচালক এবং দায়িত্বশীলরা এবাদুল করিমের নিকটাত্মীয়। ফলে লাভের অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে নিজেদের মধ্যে রাখতেই চতুরতার আশ্রয় নেওয়া হয়।

বিজ্ঞাপন

তথ্য বলছে, শেয়ারবাজারে কারসাজিতেও জড়িত রয়েছেন পতিত স্বৈরাচার সরকারের সংসদ সদস্য এবাদুল করিম। অন্তত ছয়টি কোম্পানির মাধ্যমে তিনি এ কারসাজিতে জড়ান বলে তথ্য মিলেছে। একই সঙ্গে এবাদুল করিমের বিপুল বিনিয়োগও রয়েছে শেয়ারবাজারে। কালবেলার হাতে আসা অন্তত ৫০টি বিও হিসাবের তথ্য বলছে, এসব হিসাব এবাদুল করিমের কোম্পানির শেয়ারহোল্ডার এবং স্বজনরা খুলেছেন। এর মধ্যে অনেকে এবাদুল করিমের পরিবারের সদস্য। শ্বশুরবাড়ির সদস্যরাও রয়েছেন। এ ছাড়া এবাদুল করিমের অফিসে যারা পিয়ন এবং নানা ছোটখাটো কাজে যুক্ত রয়েছেন, তাদের নামেও শেয়ারবাজারে বিনিয়োগ থাকার তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত সব তথ্য-উপাত্ত এবং নথি পেয়েছে।

বীকনের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি)। সম্প্রতি বীকন ফার্মার শেয়ারদর প্রভাবিত করার মাধ্যমে বিনিয়োগকারী মোহাম্মদ আজাদ হোসের পাটোয়ারীর বিরুদ্ধে সিকিউরিটি আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন। এ কারণে তাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তথ্য বলছে, আজাদ হোসেন পাটোয়ারী বীকনের এমডি এবাদুল করিমের পিয়ন হিসেবে কাজ করেন। আজাদ পাটোয়ারী ২০২০ সালে প্রায় ১৭ কোটি টাকা বিনিয়োগ করেন শেয়ারবাজারে। এ ছাড়া বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা বিনিয়োগের তথ্য রয়েছে। এবাদুল করিমের আত্মীয় আকতার হোসাইন এমটিবি সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে বিভিন্ন সময়ে অন্তত ১২ কোটি টাকা বিনিয়োগ করেন। অন্য এক নিকটাত্মীয় সোহেল আলম একই সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে ৩ কোটি টাকা বিনিয়োগ করেন।

জানতে চাইলে বীকন ফার্মার সিএফও মো. জালালউদ্দিন কালবেলাকে বলেন, ‘আপনি হংকংয়ে যে কোম্পানির কথা বলছেন সেটার নাম আমি শুনি নাই। দুবাইয়ের বীকন গ্লোবাল অপারেশনসেরও নাম শুনি নাই। সব মিথ্যা (অল দিস আর ফলস)।’

বীকন ফার্মার চেয়ারম্যান নুরুন নাহার করিম  বলেন, ‘বীকন গ্লোবাল আর মেডিকেয়ার একই। বিপুল পরিমাণে আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, ‘এটা পুরাই একটা ভুয়া কথা। আমাদের ঋণ করতে করতে শেষ হয়ে গেল। আমরা অসুস্থ হয়ে গেলাম।’

এইচএসবিসি, হংকং এবং মাশরেক ব্যাংক, দুবাইয়ে লেনদেনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি কিছুক্ষণ লাইনে থাকার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পরে বলেন, ‘আমার সাহেব (এমডি মোহাম্মদ এবাদুল করিম) তো এখন বাসায় নাই। বাসায় আসলে আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব।’

এই প্রতিবেদক বলেন, তাহলে আমি প্রশ্নগুলো করে রাখি, আপনি পরে উত্তর দিয়েন। এরপর প্রশ্ন করলে তিনি বলেন, ‘লাইনে থাকেন। আমার সাহেবের সঙ্গে কথা বলেন।’ পরে ফোন ধরিয়ে দেওয়া হয় মোহাম্মদ এবাদুল করিমের কাছে। তিনি সব প্রশ্ন শুনে কালবেলাকে বলেন, ‘আরে শোনেন, উল্টাপাল্টা কথা বলতেছেন। কোত্থেকে কী শুনছেন! দুবাইয়ের অ্যাকাউন্টে এক পয়সাও লেনদেন নাই। আর হংকংয়ের অ্যাকাউন্টে লেনদেন হইছে। এই অ্যাকাউন্টটা করাই হইছে আমাদের এক্সপোর্টের বিজনেসটাকে… এভাবে তো ফোনে বলতে পারব না। আপনাদের সন্দেহ থাকলে আপনারা বাংলাদেশ ব্যাংকে কমপ্লেইন করতে পারেন। উনারা ইন্সপেকশন করতে পারে।’ শেয়ারবাজারে কারসাজি ও লোন নিয়ে স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, ‘এটা ঠিক না, তথ্যগুলো সঠিক না।’

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ডলারমিলিয়ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post