বিজ্ঞাপন
Monday, March 16, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home সৌদি আরব

সৌদিতে বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 18
পড়ুন: 2 মিনিটে
0
সৌদিতে বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড
96
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত শিরশ্ছেদের মাধ্যমে রেকর্ড ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্ডকর করেছে সৌদির সরকার। এই সংখ্যা ২০২২ এবং ২০২৩ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের তুলনায় প্রায় তিনগুণ।

নিজস্ব টালি থেকে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। শিরশ্ছেদের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন পাকিস্তানের, ২০ জন ইয়েমেনের, ১৪ জন সিরিয়ার, ১০ জন নাইজেরিয়ার, ৯ জন মিসরের, ৮ জন জর্ডানের, ৭ জন ইথিওপিয়ার, ৩ জন সুদানের, ৩ জন ভারতের এবং ৩ জন আফগানিস্তানের নাগরিক ছিলেন। এছাড়া শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনেরও একজন করে নাগরিক রয়েছেন এই তালিকায়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এছাড়া বার্লিনভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসও (ইএসওএইচআর) এক বিৃবতিতে জানিয়েছে যে চলতি বছর রেকর্ড সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদির সরকার।

আরওপড়ুন

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অধিকাংশই মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত। এএফপির টালি বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মাদক চোরাচালানের অপরাধে মোট ৯২ জন শিরশ্ছেদের শিকার হয়েছেন সৌদিতে, তাদের মধ্যে ৬৯ জনই বিদেশি।

২০১৯ সালে তিন বছরের জন্য মাদক চোরাচালানের দায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছিল সৌদি সরকার। সেই আদেশের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। ওই বছর থেকে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড ফের চালু করেছে দেশটি।

তবে ২০২৪ সালের এ পর্যন্ত যতসংখ্যক মৃতুদণ্ড কার্যকর হয়েছে সৌদিতে, তা একটি রেকর্ড। এএফপির টালি অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটিতে। এর আগে ২০২২ সালের গোটা বছরে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সৌদিতে। এতদিন পর্যন্ত এটিই এক বছরে সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড ছিল।

ইউরোপিয়ান-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের আইন বিভাগের পরিচালক ত্বাহা আল হাজি এএফপিকে জানিয়েছেন, সৌদির বিচার ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্টের কারণে বিদেশি নাগরিকরা প্রায়েই ন্যায়বিচার বঞ্চিত হন। দেশটিতে বিদেশিরা সবচেয়ে ঝুঁকিতে থাকেন বলেও উল্লেখ করেছেন ত্বাহা আল হাজি।

বিজ্ঞাপন

“বিদেশিরা যে শুধু মৃত্যুদণ্ডের ঝুঁকিতেই থাকেন না, বরং গ্রেপ্তারের পর থেকে সর্বোচ্চ শাস্তির আগ পর্যন্ত একের পর এক নিগ্রহ-সহিংসতার শিকার হন তারা”, এএফপিকে বলেছেন ত্বাহা আজিজ।

সৌদির ক্রাউন প্রিন্স এবং বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, হত্যা মামলার আসামি এবং জনজীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিরা ছাড়া অন্যান্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের প্রথা রোহিত করা হবে; কিন্তু বাস্তবে তার সেই বক্তব্যের প্রতিফলন তেমনভাবে চোখে পড়ছে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে জনমত গঠনের জন্য কাজ করছে রিপ্রাইভ নামের একটি এনজিও। রিপ্রাইভের প্রধান নির্বাহী জিদ বাসিওনি জানিয়েছেন, চলতি বছর শেষ হওয়া পর্যন্ত সৌদিতে শিরশ্ছেদের শিকার হওয়া ব্যক্তিদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে।

এটা রীতিমতো নজিরবিহীন। গত কয়েক দশকের ইতিহাসে সৌদিতে এক বছরে এত সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড নেই।

আরও দেখুন

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: মৃত্যুসৌদি আরব

এ সম্পর্কিত আরও পড়ুন

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়
লিড নিউজ

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়

April 23
বড় সুখবর, এবার যে দেশ ১০ লাখ শ্রমিক নেবে
লিড নিউজ

মেয়াদ উত্তীর্ণ ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও

April 23
বাংলাদেশি শ্রমিকের প্রশংসা করলেন তায়েফের গভর্নর
সৌদি আরব

বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করলেন তায়েফের গভর্নর

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post