বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

মাদ্রাসা পড়ুয়া আবু বকর সিদ্দিকের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার গল্প

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 10
পড়ুন: 1 মিনিটে
0
মাদ্রাসা পড়ুয়া আবু বকর সিদ্দিকের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার গল্প
27
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। এ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের পাবলিক ফাইন্যান্সের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বর্তমানে গবেষণা করছেন দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে সমাজে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা যায়।

সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পাওয়ার বিষয়ে আবু বকর সিদ্দিক  বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রায় এক বছর ধরে নিয়োগপ্রক্রিয়া চলে। এটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি নিয়োগ পাবেন, বাদ পড়ার সম্ভাবনা কম থাকে। কোনো প্রাতিষ্ঠানিক বৈষম্যের মুখোমুখি হতে হবে না। আমি এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার আগে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম এবং ১০টির মতো সাক্ষাৎকার দিয়েছি।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগের আগে কয়েক ধাপে সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, প্রথমে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হয়, এরপর ক্যাম্পাসে ডেকে সরাসরি কথা বলা হয়। সাক্ষাৎকারের জন্য যখন আমাকে একটি ক্যাম্পাসে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তারা আমার ফ্লাইট ও হোটেল বুক করেছিল এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসেন। সাক্ষাৎকার সাধারণত ২ বা ৩ দিন ধরে চলে। অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে নিজের গবেষণা উপস্থাপন করতে হয়। যদি তাঁরা আপনার পক্ষে ভোট দেন, কেবল তখনই আপনাকে নিয়োগ দেওয়া হবে। যদি আপনি সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হন, তাহলে আপনাকে চাকরির প্রস্তাব দেওয়া হবে এবং এরপর আপনি আপনার চাকরির শর্ত নিয়ে আলোচনা করতে পারবেন।

আরওপড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

বিজ্ঞাপন

আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের আরও বেশি সুযোগ পাচ্ছেন, বিশেষ করে কোভিড-১৯–পরবর্তী সময়ে চীনা শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ার কারণে। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তিপ্রক্রিয়ার শর্তও শিথিল করেছে। ফ্লোরিডার আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো হওয়ায় এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবেন। আবেদন করতে হলে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো জিপিএ, জিআরই ওবং আইইলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক নয়, তবে এটি করলে ভালো।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক পার্থক্য দেখেন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত তাদের নিজেদের বিভাগের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাধারণত তাদের নিজেদের পিএইচডি গ্র্যাজুয়েটদের ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেয় না। এর একটি কারণ হলো, নিজেদের শিক্ষার্থীদের নিয়োগ দিলে নতুন নতুন আইডিয়া না আসতে পারে। এ শঙ্কা থেকে নিয়োগ দেওয়া হয় না। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা অর্জন করে আবার নিজের বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারে। তবে এটি কোনো আনুষ্ঠানিক নিয়ম নয়, এর ব্যতিক্রমও রয়েছে। এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিজিপিএর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রার্থীর গবেষণার প্রোফাইল কেমন এবং ক্লাস নিতে কতটা দক্ষ। গবেষণার প্রোফাইল ভালো থাকলেও কিছু ক্ষেত্রে সিজিপিএও দেখা হয় না তেমন।

আবু বকর সিদ্দিক বাগেরহাটের বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল এবং আলিম পাস করে ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

আবু বকর সিদ্দিক বাগেরহাটের বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল এবং আলিম পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আবু বকর সিদ্দিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর জাপান সরকারের মনবুকাগাকুশো বৃত্তিতে টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল থেকে ডেভেলপমেন্ট পলিসিতে মাস্টার্স এবং ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির শার স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্টে পাবলিক পলিসিতে পিএইচডি শুরু করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ২০১২ সালে জাপান সরকারের মনবুকাগাকুশো বৃত্তির আওতায় টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (GRIPS) থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার কেডিআই (KDI) স্কুল থেকে ডেভেলপমেন্ট পলিসিতে মাস্টার্স এবং ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির শার স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্টে পাবলিক পলিসিতে পিএইচডি শুরু করেন এবং ২০২২ সালের মে মাসে শেষ করেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের স্কুল অব পাবলিক হেলথের বায়োস্ট্যাটিস্টিকস ও এপিডেমিওলজি বিভাগে পোস্টডক্টরাল করেন।

বিজ্ঞাপন

ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্স করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের আরও বেশি সুযোগ পাচ্ছেন, বিশেষ করে কোভিড-১৯–পরবর্তী সময়ে চীনা শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ার কারণে। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তি প্রক্রিয়ার শর্তও শিথিল করেছে। ফ্লোরিডার আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো হওয়ায় এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবেন। আবেদন করতে হলে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো জিপিএ, জিআরই এবং আইইলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক নয়, তবে এটি করলে ভালো।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আমেরিকাযুক্তরাষ্ট্রশিক্ষা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post