বিজ্ঞাপন
Monday, March 16, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাণিজ্য

এসআইবিএলে টাকা নেই, ঘুরছেন গ্রাহকেরা

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 6
পড়ুন: 1 মিনিটে
0
এসআইবিএলে টাকা নেই, ঘুরছেন গ্রাহকেরা
134
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ছোট ভাই দুই মাস আগে মালয়েশিয়া থেকে ১ লাখ টাকা পাঠিয়েছেন। ব্যাংক আমাকে ১৩ দিনে ৭০ হাজার টাকা দিয়েছে। একদিন ১০ হাজার টাকা দিয়েছে। বাকি দিনগুলোতে ৫ হাজার টাকা করে দিয়েছে। বাকি টাকা এখনো পাইনি।

কথাগুলো বলছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) যশোরের মনিরামপুর শাখা থেকে সেবা নেওয়া আল আমিন। ব্যাংকের কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হয়ে আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, শুধু যশোরের আল আমি নন, তারল্যসংকটের কারণে এসআইবিএলের অনেক শাখাতেই কাঙ্ক্ষিত পরিমাণ টাকা না পেয়ে ঘুরে যাচ্ছেন গ্রাহকেরা। গত রোববার ও গতকাল সোমবার যশোর ছাড়াও চার বিভাগীয় শহর রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল এবং ঢাকার অদূরে সাভারের এসআইবিএলের শাখায় গিয়েও একই চিত্র দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, টাকা না পেয়ে হতাশা আর বিরক্তি নিয়ে বের হয়ে যাচ্ছেন গ্রাহকেরা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

যশোরের মনিরামপুরের এসআইবিএল শাখায় সেবা নিতে গিয়ে আল আমিন ছাড়াও ভোগান্তিতে পড়েছিলেন মনিরামপুর মহিলা কলেজের শিক্ষক মুহিব্বুল্লাহ। তিনি বলেন, ‘টাকা তুলব বলে এক সপ্তাহ আগে ১০ হাজার টাকার চেক জমা দিয়ে এসেছি। আজ সোমবার সর্বশেষ যোগাযোগ করেছি। তারা বলেছে টাকা দিতে পারবে না।’

আরওপড়ুন

প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যুর অভিযোগ

টেকনাফে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

বিজ্ঞাপন

যদিও ব্যাংকের এই চিত্রের সঙ্গে একমত নয় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে থাকা উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ দাবি করেন, ‘আমাদের ব্যাংকের তো কিছু সমস্যা রয়েছে। তা আমরা রিকভার করতে চেষ্টা করছি। তবে কোন শাখায় বা এটিএমে টাকা গ্রাহক পাচ্ছেন না, এমন কোনো নতুন অভিযোগ কেউ করেনি। তবে গ্রাহকের ভোগান্তি কমাতে আমরা বদ্ধপরিকর। আশা করি সামনে সমস্যা কেটে যাবে।’

তবে মনিরামপুরের এসআইবিএলের শাখার চিত্র তুলে ধরে সেখানকার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বলেন, ‘দুই মাস ধরে আমরা তারল্যসংকটে ভুগছি। আগে প্রতিদিন ২৫-৩০ জন নতুন গ্রাহক সৃষ্টি হতো। এখন সেটা কমে গেছে। দু-তিন সপ্তাহ ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এক সপ্তাহ ধরে গ্রাহকদের কোনো টাকা দিতে পারছি না।’

ভরসার সংকট

বরিশাল নগরের কাঠপট্টি রোডে এসআইবিএলের শাখায় গত রোববার দুপুরে গিয়ে দেখা যায়, লেনদেন প্রায় নেই। টাকার জন্য অনেকেই এসেছেন। না পেয়ে অপেক্ষা করছেন। তাঁদের একজন সামসুন্নাহার। জানালেন, আড়াই ঘণ্টা বসে থেকেও ১০ হাজার টাকা তুলতে পারেননি। তিনি বলেন, ‘ওই দেখেন পাওনাদার পেছনে ঘুরছে।’

বিজ্ঞাপন

সিলেট নগরের এসআইবিএলের দুই শাখার চিত্র আরও করুণ। সরেজমিনে দেখা যায়, ২ হাজার টাকার বেশি পাচ্ছেন না গ্রাহকেরা। নগরের টুকের বাজার শাখায় রোববার কথা হয় মাহিম নামে এক গ্রাহকের সঙ্গে। তিনি বলেন, ‘ব্যাংকে আমার ২ লাখ টাকা জমা রাখা। আগে আরও ছিল। ২ হাজার টাকার বেশি দিচ্ছে না। এখন আমার প্রয়োজন মেটাতে প্রতিদিন ২ হাজার টাকা করে তুলে অন্য ব্যাংকে রাখছি।’

এই শাখার ব্যবস্থাপক সোহাগ রানা বলেন, ‘গ্রাহকদের এই ২ হাজার টাকা করে দিয়ে কোনোভাবে বুঝ দেওয়া যাচ্ছে না। গ্রাহকেরা আমাদের সহযোগিতা না পেয়ে হতাশ।’

রোববার এসআইবিএলের আম্বরখানা শাখায় গিয়েও দেখা যায় একই অবস্থা। সেখানকার গ্রাহক মারুফা বেগম বলেন, ‘আমার ছেলেকে দেশের বাইরে পাঠানোর জন্য টাকা রাখা। সেখান থেকে ৫ লাখ তুলতে গেলে বলে ২০ হাজারের ওপরে তুলতে পারব না। এখন কোনোরকমে মাত্র ৩০ হাজার টাকা তুলছি। এ রকম সমস্যা হলে আমরা আর ব্যাংকে কীভাবে টাকা রাখব।’

একই চিত্র ময়মনসিংহেরও। ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক ইকবাল বাহার বলেন, এই শাখায় ৩০ হাজারের মতো গ্রাহক রয়েছে, জুনে তাঁদের ডিপোজিট ছিল ৯২ কোটি টাকা, এখন তা কমে ৮৩ কোটিতে নেমে এসেছে। একটি ভুল মেসেজে এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমেছে।

টাকা নিতে আসেন, দিতে নয় রংপুর শহরের এসআইবিএলের শাখায় গতকাল বিকেলে গিয়ে দেখা গেল দরজা খুলে মুখ ভার করে বের হচ্ছেন শহরের একটি মোটরসাইকেল শোরুমের ব্যবস্থাপক আব্দুর রউফ। তিনি ১০ হাজার টাকার একটি চেক নিয়ে গেলে এক ঘণ্টা অপেক্ষার পরও টাকা না পেয়ে বের হয়ে আসেন। আব্দুর রউফ বলেন, ‘এক ঘণ্টা অপেক্ষা করেও টাকা দিল না। মঙ্গলবার আসতে বলল।’

ব্যাংকের ভেতরে গিয়ে দেখা যায়, চেক হাতে ক্যাশ কাউন্টারে ১৫-২০ জন গ্রাহক ভিড় করেছেন। সেখানে থাকা কর্মকর্তা চেক দেখে গ্রাহকদের মঙ্গলবার টাকা উত্তোলনের জন্য আসতে বলছেন। অনেকে ফিরে গেলেও কেউ কেউ টাকার অপেক্ষায় বসে থাকেন।

এই পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রংপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সেলিম আহম্মেদ বলেন, আগে প্রতিদিন লেনদেন ৭০ থেকে ৮০ লাখ হলেও এখন ২৫ থেকে ৩০ লাখ টাকা লেনদেন হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গ্রাহকেরা খুব কম টাকা জমা রাখছেন।’

সাভারে এসআইবিএলের শাখায় গিয়ে গত রোববার সাড়ে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা তুলতে পারেননি অনেকে। তাঁদেরই একজন সেলিম শিকদার। বলেন, ‘একজন গ্রাহককে এক দিন পর পর সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। গত দুই মাসে ১০ হাজার করে মাত্র ৪০ হাজার টাকা উত্তোলন করতে পেরেছি।’

শাখাটির ব্যবস্থাপক মাসুদ আলম সরকার বলেন, ‘হাজারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। তাঁরা টাকা দিচ্ছেন না। আবার কেউ টাকা জমাও দিচ্ছেন না। অন্যদিকে আমানতকারীরা টাকার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। এসব কারণে আমরা আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছি না।’

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: জেলার খবরপাঠকের আগ্রহপ্রথম পাতা

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
বাণিজ্য

বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

April 24
অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বাণিজ্য

অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

April 23
ওমানি মুদ্রার আজকের রেট
প্রবাস

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৩ এপ্রিল )

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post