ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সময় মতো ভ্যাকসিন না পাওয়ার কারণে অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ চার মাস পর দেওয়া হবে জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে দুইটি ডোজের মাঝে চার মাসের ব্যবধানে টিকার কার্যকারিতা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মেয়াদ বাড়ানোর বিষয়টি ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রোটোকলের মধ্যই রয়েছে। অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য প্রথম ডোজ নেওয়া সকল ব্যক্তিকে মেসেজের মাধ্যমে দ্বিতীয় ডোজের সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও আজ এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
ওমানের সব গুরুত্বপূর্ণ সংবাদ দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















