বিজ্ঞাপন
Sunday, April 5, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

শাহ আমানতের ২৮ একর জায়গা দখলদারের কবলে

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Oct 21
পড়ুন: 1 মিনিটে
0
শাহ আমানতের ২৮ একর জায়গা দখলদারের কবলে
50
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ২৮ একর জায়গা অবৈধ দখলদারের কবলে রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি এই জায়গায় গড়ে উঠেছে ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে ১২ একর জায়গা দখল করে রেখেছে দেশের বৃহৎ অফ-ডক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল)। এই প্রতিষ্ঠানটি সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের ভাই মুহাম্মদ আজিজ খানের। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময় চেষ্টা করেও তাদের জমি উদ্ধার করতে পারেনি। সরকারি জায়গায় ব্যবসা করে ১৭ বছরে প্রতিষ্ঠানটি হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। বেদখল হওয়া জমি উদ্ধার করা গেলে বিমানবন্দরের নতুন জনবল নিয়োগে যে আবাসন সংকট দেখা দিয়েছে তার সমাধান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শাহ আমানত বিমানবন্দরের এস্টেট শাখা সূত্র জানায়, বিমানবন্দরের জায়গা অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষে ১৯৯২ সালে পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় ২৭ দশমিক ৮১৫ একর জমি জেলা প্রশাসনের মাধ্যমে ক্রয় করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সেখানে স্থানান্তর হতে না চাইলে তাদের বিমানবন্দর সংলগ্ন বিজয়নগর এলাকায় স্থানান্তর করা হয়। পরে ক্রয় করা জমিটিতে বিমানবন্দরের নতুন আবাসিক এলাকা করার প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে বিমানবন্দরের ১২ একর জায়গা দখল করে নেয় সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এছাড়াও কনফিডেন্স সিমেন্টসহ আরও প্রায় ৩০টি প্রতিষ্ঠান বাকি ১৫ দশমিক ৮০৮ একর জায়গা দখল করে নেয়। অবৈধভাবে দখলে রাখা ১২ একর জায়গা ছেড়ে দিতে এসএপিএলকে কয়েক দফা নোটিশ দিয়েছিল বেবিচক। এমনকি উচ্ছেদের জন্য সেখানে ম্যাজিস্ট্রেটও পাঠিয়েছিল সংস্থাটি। কিন্তু রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কারণে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ না করে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।

জানা গেছে, ২০১৯ সালের ১৮ জুলাই বেবিচকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে একটি নোটিশ দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহামেদ জামিল স্বাক্ষরিত নোটিশে ৭ দিনের মধ্যে সেখানে নির্মিত স্থাপনা অপসারণের জন্য বলা হয়। ২০১৯ সালের ৭ আগস্ট সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পক্ষে নোটিশ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কামরুল ইসলাম মজুমদার। তবে ম্যাজিস্ট্রেটের সেই নির্দেশনা আমলে নেয়নি এসএপিএল কর্তৃপক্ষ।

আরওপড়ুন

বিপুল পরিমান স্বর্ণ ও রিয়ালসহ বেবিচক কর্মী আটক

ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বেবিচকের মালিকাধীন প্রায় ২৮ একর জায়গার মধ্যে ১২ একরই সাবেক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর ভাইয়ের দখলে ছিল। তারা সরকারি জায়গা দখল করে কনটেইনার ডিপো তৈরি করেছিলেন। একই জায়গায় আরও অন্তত ৩০টি প্রতিষ্ঠান অবৈধভাবে বেবিচকের জায়গা দখলে রেখেছে। শুধু সামিটের কারণে পুরো উদ্ধার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তৎকালীন সরকারের উচ্চপর্যায় থেকে প্রভাব বিস্তার করায় এ বিষয়ে থমকে যায় বেবিচক। ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বেবিচকের জায়গা উদ্ধার করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ওসমান সাজিদ বলেন, ২০০১-২০০২ সালে বিভিন্ন মালিকের কাছ থেকে আমরা জায়গাগুলো ক্রয় করেছিলাম। পরে আমরা জানতে পারি কিছু জায়গা শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে। এ বিষয়ে চট্টগ্রামের দায়িত্বে থাকা চিফ অপারেটিং অফিসার ভালো বলতে পারবেন। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার কামরুল ইসলাম মজুমদার বলেন, চট্টগ্রাম বিমানবন্দরের জায়গাসংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।

বেদখল জমি উদ্ধার প্রসঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, বিমানবন্দরের ২৭ দশমিক ৮০৮ একর জায়গা দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে। বিভিন্ন কারণে এতদিন এই জায়গা উদ্ধার করা যায়নি। সরকারি জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরজমি দখলজেলা প্রশাসনবেবিচক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
Remittances

ওমান থেকে দেশে টাকা পাঠানোর বিশ্বস্ত কয়েকটি মাধ্যম

September 1, 2022
আকর্ষণীয় বেতনে প্রবাসীর হেলিকপ্টারে চাকরির সুযোগ

আকর্ষণীয় বেতনে প্রবাসীর হেলিকপ্টারে চাকরির সুযোগ

June 20, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
ওমান

ওমানে বাড়ছে প্রবাসীদের ঢল, এগিয়ে বাংলাদেশিরা

October 30, 2023
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post