বিজ্ঞাপন
Sunday, February 15, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

আ.লীগের ‘মুজিববর্ষ’ বাস্তবায়নে ৪০০ কোটি টাকা! খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Oct 19
পড়ুন: 2 মিনিটে
0
আ.লীগের ‘মুজিববর্ষ’ বাস্তবায়নে ৪০০ কোটি টাকা! খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়
67
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কর্মসূচি ‘মুজিববর্ষ’বাস্তবায়নে রাষ্ট্রের ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’উদযাপনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার দুই দফায় এসব অর্থ বরাদ্দ দেয়।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের এ চাহিদার বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় করা অর্থের পরিমাণ কত ও তাতে কী ধরনের অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

আওয়ামী লীগের ‘মুজিববর্ষ’কর্মসূচি

আরওপড়ুন

খুনের মামলা থেকে রেহাই পেতে ৫ কোটি টাকা বাজেট

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিজ্ঞাপন

২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ পালনের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, ‘মুজিববর্ষ’ ২০২০ সালের ১৭ই মার্চে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত পালনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়।

এ কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি করা হয়। এর পাশাপাশি পৃথকভাবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’ করা হয়। এ কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (পরবর্তীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা) ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

কর্মসূচির মধ্যে ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’এবং হাতে হাত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার আয়োজন, কনসার্ট, আতশবাজি- আনন্দ আয়োজন ও রক্তদান কর্মসূচি। ১৭ মার্চ মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধুর আমলের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে অনুষ্ঠানে বিদেশি অতিথিদের কেউই অংশ নেননি।

দলীয় কর্মসূচিতে ৪০০ কোটি টাকা

বিজ্ঞাপন

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এ অর্থ পর্যাপ্ত না হওয়ায় ওই অর্থবছর এবং পরের ২০২০-২০২১ অর্থবছরে মোট ৪০০ কোটি টাকা খরচ হবে- এমন বিবেচনায় নতুন করে অর্থ বরাদ্দ চায় মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থ চাওয়ার বিষয়টি ২০২১ সালের ১৯ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদন হয়।

মন্ত্রিপরিষদ বিভাগে ওই সময়ে উপ-সচিবের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রস্তাব অর্থ সচিবের কাছে পাঠানো হয়। এ প্রস্তাবে উল্লেখ করা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে এ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের অতিরিক্ত ১০০ কোটি টাকা এবং আগামী ২০২০-২০২১ অর্থবছরের প্রাক্কলিত বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

‘জন্মবার্ষিকী’র ব্যয় খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়

আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’অনুষ্ঠানের ব্যয় বরাদ্দ ও অর্থ ছাড়ের বিষয়টি খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে জানান, এ কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দের বিপরীতে কত টাকা ছাড় দেওয়া হয়েছে এবং সে অর্থ ব্যয়ের হিসেব বিবরণী খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারের অর্থ ব্যয়ের বিষয়টি দুর্নীতির আওতায় পড়ে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দুর্নীতি দমন কমিশনে এ ধরনের কোনো অভিযোগ এলে কমিশন তার নিজস্ব আইন অনুযায়ী বিষয়টি অনুসন্ধান করে দেখতে পারে।

উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কারাগারে

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক’এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে গত ২ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে কামাল আবদুল নাসের চৌধুরী আত্মগোপনে ছিলেন। আটকের পর কামাল আবদুল নাসের চৌধুরীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানিয়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আওয়ামী লীগকোটি টাকাজাতির পিতামুজিববর্ষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post