বিজ্ঞাপন
Sunday, February 15, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

উড়োজাহাজ উদ্ধারে চালু হচ্ছে আধুনিক ব্যবস্থা

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Oct 19
পড়ুন: 2 মিনিটে
0
উড়োজাহাজ উদ্ধারে চালু হচ্ছে আধুনিক ব্যবস্থা
13
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

রানওয়ে থেকে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজ দ্রুত উদ্ধার ও অপসারণের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে অত্যাধুনিক ‘ডিসেবল এয়ারক্রাফট রিকভারি সিস্টেম’ (ডার্স)। এর মাধ্যমে সর্বাধিক ৪৪০ টন ওজনের বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং ৭৪৭, বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং এয়ারবাস ৩৫০ কার্গো বিমানগুলো রানওয়ে থেকে দ্রুত সরানো সম্ভব। এতে দুর্ঘটনাকবলিত বিমানগুলোর বডি ও ল্যান্ডিং গিয়ারের কোনো ধরনের ক্ষতি হবে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের কোনো বিমানবন্দরে এ সিস্টেম নেই। বর্তমানে কোনো বিমান দুর্ঘটনার শিকার হলে তা উদ্ধার করতে এয়ারক্রাফটগুলোর নানা ধরনের ক্ষতি হয়। বিমানের গায়ে আঘাত লাগে। নষ্ট হয়ে যায় বিমানের চাকা, ল্যান্ডিং গিয়ারসহ মূল্যবান যন্ত্রাংশ। এতে একদিকে এয়ারক্রাফট মেরামতে ব্যয় বহুগুণ বেড়ে যায়। অপরদিকে উদ্ধারকাজেও সময় বেশি লাগে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

দেশি-বিদেশি এয়ারলাইন্স মালিকরা বিমানবন্দরে এ প্রযুক্তিটি স্থাপন ও চালুর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন। খোদ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষেরও (আইকাও) চাপ ছিল শাহজালালে ডার্স প্রযুক্তি স্থাপনের। অবশেষে বহুলপ্রতীক্ষিত প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা। বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এবং এয়ারবাসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানির কাছ থেকেই মূলত এ প্রযুক্তিটি ক্রয় করা হচ্ছে। কারণ, বিশ্বের প্রায় সব দেশে বর্তমানে এয়ারবাস ও বোয়িং কোম্পানির তৈরি বিমানের সংখ্যা সবচেয়ে বেশি।

আরওপড়ুন

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের সুখবর দিচ্ছে বিমান

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফট রিকভারি সিস্টেম নেই। এতে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। খোদ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পরিচালনার জন্যও বিমানবন্দরে এ প্রযুক্তি স্থাপনের বাধ্যবাধকতার শর্ত আছে বলে জানা গেছে।

জরুরি অবস্থায় বিমান পুনরুদ্ধার করতে দীর্ঘ সময় ব্যয় হয়। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে একটি আধুনিক এয়ারক্রাফট রিকভারি সিস্টেম স্থাপন করা জরুরি।

জানা যায়, প্রকল্পটি স্থাপনের জন্য ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর (সেমসু) বিভাগ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা এবং অপারেশনাল স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য এটি একটি বিশেষ পদক্ষেপ। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ও আটকে পড়া বিমানগুলো দ্রুত উদ্ধারের মাধ্যমে রানওয়ে সচল করতে প্রযুক্তিটি কাজ করবে।

সংশ্লিষ্টরা আরও জানান, কর্তৃপক্ষ যে প্রযুক্তিটি নিচ্ছে, সেটি ব্যবহারে কম লোকবল প্রয়োজন হবে। এর হাইপ্রেশার লিফটিং ব্যাগগুলো অল্প সময়ে দুর্ঘটনাকবলিত বিমানকে রানওয়ে থেকে আলাদা করবে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া একটি ডিসেবল বিমান রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। এ প্রক্রিয়ায় প্রচলিত লো-প্রেশার কাউন্টার পার্টসের তুলনায় আরও দক্ষভাবে বিমানগুলোর পুনরুদ্ধার সম্ভব।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সিস্টেমটি ক্রয়ের জন্য দেড় বছর ধরে সিরিজ বৈঠক করেছেন বেবিচক ও বাংলাদেশ বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ডিসেবল এয়ারক্রাফট রিকভারি সিস্টেম নিয়ে কাজ করছে বিশ্বের এমন একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন তারা। কোম্পানিগুলো তাদের সিস্টেম ও কার্যক্রম ডিজিটালি উপস্থাপন করে কর্তৃপক্ষকে দেখিয়েছে।

কয়েক বছরের বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করে বেবিচক বলছে, এ সময়ে বাংলাদেশের বিমানবন্দরগুলোয় উল্লেখযোগ্য সংখ্যক বিমান দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে ঢাকায় ৩টি, চট্টগ্রামে ১টি বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বেবিচক তাদের নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থার ব্যবহৃত যন্ত্রপাতির সাহায্যে দুর্ঘটনাকবলিত এয়ারক্রাফট উদ্ধার করেছে। এছাড়া থার্ড টার্মিনাল অপারেশনাল হলে দেশে বিমান উড্ডয়ন-অবতরণের সংখ্যা দ্বিগুণ হবে। তখন দুর্ঘটনার সংখ্যা আরও বৃদ্ধির শঙ্কা আছে। কাজেই নতুন ব্যবস্থাটি দ্রুত চালু করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডার্স ক্রয়ের বিষয়ে অনুষ্ঠিত একটি সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে কোড সি (ড্যাস-এইট, এটিআর-৭২, বি-৭৩৭, এ-৩২০) ডি (এ-৩৩০, এ/৩৫০) এবং কোড ই (বি-৭৮৭, বি-৭৭৭, বি ৭৪৭) টাইপ এয়ারক্রাফটের মুভমেন্ট বেশি হয়ে থাকে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় চলাচলকারী কোড সি, ডি, এবং ই টাইপ এয়ারক্রাফট মুভমেন্টের তুলনামূলক হিসাবের ভিত্তিতে প্রস্তাবিত ডার্স ক্রয়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে। ২০২২ সালের তথ্য অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোড সি টাইপ এয়ারক্রাফটের মুভমেন্ট ৬৩২৫টি। কোড-ডি টাইপ এয়ারক্রাফট মুভমেন্ট ৯০৪টি, এবং কোড-ই টাইপ এয়ারক্রাফট মুভমেন্ট ১৬০৩টি।

সাধারণত কোড-সি, ডি এবং ই টাইপ এয়ারক্রাফটের মধ্যে বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং বোয়িং ৭৪৭ এয়ারক্রাফট সব চেয়ে বড় আকারের বিমান। যার মুভমেন্ট শাহজালালে এখন সবচেয়ে বেশি। সেহেতু কোড-ই টাইপ এয়ারক্রাফট আদর্শ ধরে অচল বিমান উদ্ধারযান (ডার্স) ক্রয় করা যেতে পারে। কোড-সি/ডি টাইপ এয়ারক্রাফটও দুর্ঘটনার শিকার হলেও এটি দিয়ে উদ্ধার করা সম্ভব হবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদ উল আলম যুগান্তরকে বলেন, বর্তমানে শাহজালালে একটি মাত্র রানওয়ে আছে। ফলে যে কোনো বিমান দুর্ঘটনা ঘটলে পুরো বিমানবন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ে। বর্তমানে বেবিচকে অচল বিমান উদ্ধারকাজে ব্যবহার উপযোগী কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি নেই। কাজেই উদ্ধারকাজের জন্য বেবিচকের সক্ষমতারও প্রয়োজন আছে।

বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন নাসের উদ্দিন  বলেন, বিমান পুনরুদ্ধার ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা জরুরি অবস্থায় বা দুর্ঘটনার ক্ষেত্রে বিমানের নিরাপদ অবতরণ এবং পুনরুদ্ধারে সহায়তা করে। ডিআরএস বিমানের চাকার ক্ষতি বা হাইড্রোলিক সমস্যা সমাধান করতে পারে এবং রানওয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। এর ফলে বিমানের নিরাপত্তা এবং বিমানবন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আন্তর্জাতিক বিমানবন্দরউড়োজাহাজএয়ারক্রাফটবিমানবিমানবন্দর

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post