বিজ্ঞাপন
Sunday, March 8, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রবাস

প্রবাসীদের ভোগান্তি লাঘবে প্রযুক্তির ব্যবহার

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Oct 17
পড়ুন: 2 মিনিটে
0
প্রবাসীদের ভোগান্তি লাঘবে প্রযুক্তির ব্যবহার
39
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বাংলাদেশের অর্থনীতি বিশেষত বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে রপ্তানি, রেমিট্যান্স আর রি-ইনবার্সমেন্ট অর্থাৎ শান্তিরক্ষী সেনা প্রেরণের বিনিময়ে প্রাপ্ত আয়ের ওপর নির্ভরশীল তা আজ সর্বজনবিদিত। এর মধ্যে রপ্তানির বিপরীতে দেশে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে মোটা অঙ্কের টাকা গুনতে হয় সরকারকে। শান্তিরক্ষী হিসেবে সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতেও বহু সরকারি অর্থ ব্যয় হয়। এর বিপরীতে অপেক্ষাকৃত কম বিনিয়োগ করে সহজেই বৈদেশিক মুদ্রা অর্জনের সহজ পথ বিদেশে শ্রমিক পাঠানো, যাদের অপর নাম রেমিট্যান্সযোদ্ধা। ১ কোটিরও বেশি রেমিট্যান্সযোদ্ধার বদৌলতে দেশ ও জাতি নানাভাবে উপকৃত হয়ে থাকে। তারা সরাসরি বিদেশ থেকে বৈধ চ্যানেলে ডলার পাঠান এবং নিয়মবহির্ভূতভাবে বা হুন্ডির মাধ্যমে দেশে টাকার জোগান দেন। বেকারত্ব হ্রাস তথা চাকরিসংক্রান্ত দাবিদাওয়া না করে তারাই বরং মূলধন খাটিয়ে ব্যক্তি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করেন।

একজন প্রবাসীর নিজের ও নিজ পরিবারের অন্তত চারজন সদস্যের ক্ষেত্রে সরকারি চিকিৎসার ওপর নির্ভর করতে হয় না। এর ফলে অন্তত প্রায় ৫ কোটি নাগরিকের চিকিৎসার দায়িত্ব নিজের অজান্তেই নিজ কাঁধে তুলে নিয়েছেন প্রবাসীরা। তারা সন্তানদের জন্য শিক্ষা খাতে নিজস্ব ব্যয় করতে কুণ্ঠিত হন না। এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর থেকে চাপ কমে এবং সাধারণ শিক্ষার্থীরা অধিকহারে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পায়। প্রবাসীরাই দেশের আবাসন শিল্পের মূল গ্রাহক এবং পুঁজিবাজারের অন্যতম বিনিয়োগকারী। বিমান পরিবহন ব্যবসার মূল গ্রাহকও এ প্রবাসীরা। নিজের বা পরিবারের কারও জন্য প্রবাসীদের সামাজিক নিরাপত্তার অধীনে কোনো ভাতা দাবি করতে দেখা যায় না। তাদের মাধ্যমেই মধ্যপ্রাচ্য থেকে বৈধভাবে দেশে স্বর্ণ আসে এবং ধীরে ধীরে দেশে স্বর্ণের মজুত বৃদ্ধি পায়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

আরওপড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখা ১ কোটিরও বেশি প্রবাসী মূলত দুটি সমস্যার কারণে চরম ভোগান্তির শিকার হন, যা হলো- ১. প্রবাসে অবস্থানকালে নিজ দেশের দূতাবাস থেকে কাক্সিক্ষত সেবা না পাওয়া বা অহেতুক বিলম্বে সেবাপ্রাপ্তি। ২. বিদেশ গমন ও দেশে আসার সময় বিমানবন্দরে বিড়ম্বনা। অথচ প্রযুক্তির জাদুকরী ছোঁয়ায় এ দুটি সমস্যার সমাধান তথা প্রবাসীদের জীবনে স্বস্তি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের প্রতিশ্রুতি যথাযথ মর্যাদা বা ভিআইপি মর্যাদা প্রদান সম্ভব।
প্রথমেই উপলব্ধি করতে হবে, প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকরা আমাদের দূতাবাসগুলোতে ভিড় জমান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, রাতে দূতাবাসের সামনেই পড়ে থাকেন বা আন্দোলন করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি, তথ্য সংশোধন, এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট লাভ, ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ ইত্যাদির আশায়। অথচ উপরোক্ত চারটি সেবাই প্রযুক্তিনির্ভর অ্যাপস তথা ইন্টারনেটে তথ্য-উপাত্ত উপস্থাপন, যাচাইবাছাই ও প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব। এটা কোনো নতুন ধারণা নয় বরং বিশ্বের বহু দেশে বহুল প্রচলিত ব্যবস্থাপনা। ঘরে বসে অনলাইনে আবেদন গ্রহণ করে এ সেবা প্রদান করার সুযোগ সৃষ্টি করা যায়। বর্তমানে বিশ্বের বড় বড় দেশে থাকা প্রবাসীদের হাজার মাইল পাড়ি দিয়ে দূতাবাসে আসতে হয়। এমনকি ছোট দেশে বা দূতাবাসের কাছে থাকা শ্রমিকদেরও ছুটি নিয়ে দিনভর অপেক্ষা করতে হয় এমন সেবার আশায় কাগজপত্র জমা প্রদান ও উত্তোলনের জন্য। অনলাইনে এমন সেবা পেলে কাউকে আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। এতে কারও বেতন কাটা যাবে না বা দোকান বন্ধ রাখতে হবে না।

প্রবাসীদের মধ্যে যারা পরিবার নিয়ে বিদেশে থাকেন তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদাভাবে দূতাবাসে আসতে হয়। বিদেশে কূটনৈতিকপাড়ায় জটলা দেখেই বোঝা যায় এটা বাংলাদেশি দূতাবাস। কারণ সেখানে লম্বা লাইন, তর্ক-বিতর্ক, অবৈধ লেনদেন, সস্তা হোটেলের ভ্রাম্যমাণ শাখা ইত্যাদি নানাবিধ উপসর্গ দেশের সুনাম নষ্ট করে। বিশেষত বহুদূর থেকে এক দিনের ছুটি নিয়ে আসা একজন শ্রমিক কোনো কারণে সময়মতো পৌঁছতে না পারলে তাঁর কাগজ সেদিন জমা করার কোনো সুযোগ থাকে না। তখন শুরু হয় একজন প্রবাসীর করুণ আর্তনাদ, অবৈধ লেনদেন, ফুটপাতে রাত কাটানোর মতো করুণ ঘটনা, যা দেশের ইমেজ নষ্ট করে। তথ্যপ্রযুক্তি তথা অনলাইনে আবেদন করা গেলে এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন প্রবাসী শ্রমিকরা।

যেসব ক্ষেত্রে মূল পাসপোর্ট জমা প্রদান ও উত্তোলন একান্ত প্রয়োজন, সেক্ষেত্রেও ডাকযোগে কিংবা প্রবাসে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সেবামূলক সংগঠন, স্কুল, মানি এক্সচেঞ্জ প্রভৃতির সহায়তা নেওয়া যায়, যা মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয় উপমহাদেশের বহু দেশের দূতাবাস অনেক আগে থেকেই চালু করেছে।

প্রবাসীদের ভোগান্তি মূল সমস্যার দ্বিতীয়টি হলো- বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা। অথচ ইতোমধ্যে স্থাপিত ই-গেটগুলো চালু করলেই ইমিগ্রেশন তথা বিদেশে যাওয়া-আসার সময় ই- পাসপোর্টধারীদের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ই-পাসপোর্টের স্পর্শে গেট খুলে যাবে বা বন্ধ হবে এবং আসা-যাওয়ার দিনক্ষণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেকর্ড হবে। এ রেকর্ড বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ ও গোয়েন্দা সংস্থায় পৌঁছে যাবে। বিতর্কিত বা নিষেধাজ্ঞাপ্রাপ্ত কেউ অন্য কারও যোগসাজশে বিমানবন্দর বা স্থলবন্দর ব্যবহার করে দেশের সীমা অতিক্রম করতে পারবে না বা দেশে ঢুকতে পারবে না, ই-গেটেই তিনি আটকা পড়বেন। একইভাবে বিদেশের কোনো দাগি অপরাধী যদি ইন্টারপোল দ্বারা চিহ্নিত থাকেন, তাকেও ই-গেট শনাক্ত করতে পারবে।

বিজ্ঞাপন

আরও কিছু প্রযুক্তিনির্ভর সেবা প্রবাসীসহ সব নাগরিকের জীবন সহজ, স্মার্ট ও যুগোপযোগী করতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যেমন ই-স্বাক্ষরযুক্ত শিক্ষা সনদ চালু হলে তা সত্যায়িত করার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে প্রবাসী ও বিদেশে উচ্চশিক্ষা এবং দক্ষতানির্ভর চাকরিপ্রত্যাশীরা। একইভাবে স্থানীয় ও আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করলে যে কোনো কর্তৃপক্ষ সহজে যাচাই করতে পারবে। শারীরিক যোগ্যতা ও ভ্যাকসিনসংক্রান্ত সনদ ডিজিটাল পদ্ধতিতে প্রদান এবং সংরক্ষণকরণে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিল। আমরা সহজেই সেই অগ্রযাত্রার সহযাত্রী হতে পারি। অভিজ্ঞতা সনদপত্রসহ সব সনদ ডিজিটাল পদ্ধতিতে প্রদান ও সংরক্ষণ আইন করে নিশ্চিত করতে পারলে এ-সংক্রান্ত প্রতারণা ও মামলা-মোকদ্দমা বহুলাংশে কমে যাবে। পরিবার নিয়ে প্রবাসীদের বিদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে যাওয়ার ক্ষেত্রে এক বিড়ম্বনার নাম কাবিন/ নিকাহনামা। অথচ বিবাহের কাবিন/নিকাহনামার সনদ ডিজিটাল পদ্ধতিতে প্রদান ও সংরক্ষণ একটি অতি সহজ, নিরাপদ এবং ফলপ্রসূ প্রক্রিয়া। একই কথা প্রযোজ্য জন্ম ও মৃত্যু সনদের ডিজিটাল ভার্সনের ক্ষেত্রেও।

উল্লেখ্য, বর্তমান বিশ্বে বহুল প্রচলিত স্মার্টফোনে ওপরের উল্লিখিত সব সনদের ডিজিটাল কপি (ভার্সন) রাখা এবং যে কোনো সময় যে কোনো স্থানে তা প্রদর্শন ও জমা করা সম্ভব, যা উন্নত সব দেশেই স্বাভাবিক একটি প্রক্রিয়া। অথচ বাংলাদেশে এসব সেবা এনালগ তথা মানুষের হাতের মুঠোয় বন্দি করে কর্মঘণ্টা অপচয়, অহেতুক কাগজ খরচ ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়ে থাকে। ডিজিটাল পদ্ধতি ছাড়াও কেবল জবাবদিহিতা, সুষ্ঠু পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করে ডাকযোগে বা তৃতীয় কোনো সেবা সংস্থার মাধ্যমে মূল পাসপোর্ট কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছানো গেলে প্রবাসী ও অন্য নাগরিকদের জীবন অনেক সহজ হবে এবং পাসপোর্ট অফিস তথা রাজধানী ও শহরকেন্দ্রিক চাপ এবং বিড়ম্বনা হ্রাস পাবে।

বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম উপায় হলো ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ প্রেরণ। অথচ প্রবাসীরা বিশেষত প্রবাসী শ্রমিকরা সশরীরে উপস্থিত হওয়ার ঝামেলা নিতে চান না বলেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আগ্রহ বোধ করেন না। প্রবাসীদের বিদেশ থেকে অনলাইনে আবেদন করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিলে ও উৎসাহিত করতে পারলে তদুপরি ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিপরীতে উপযুক্ত প্রণোদনা পেলে প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এতে বৈধ পথে রেমিট্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে।

একজন প্রবাসীর জীবনে একটি পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আইনি বৈধতার প্রতীক, যা কোনো অংশেই একটি জাতীয় পরিচয়পত্রের চেয়ে কম নয়। সেক্ষেত্রে বৈধ পাসপোর্টধারী প্রবাসীদের পাসপোর্টের তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হলেও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাজের চাপ ও প্রবাসীদের বিড়ম্বনা অনেকাংশেই হ্রাস পাবে। পাসপোর্ট ও জন্মসনদের মাধ্যমে মোবাইল মানি ট্রান্সফার (যেমন বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্ট খোলা যায়। প্রবাসীদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও পাসপোর্ট ও জন্মসনদের বিষয়টি বিবেচনা করা হলে ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা ও বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।

যে কোনো বিচারে নাগরিক জীবনকে স্বস্তিদায়ক করতেই প্রযুক্তির উদ্ভব, উন্নয়ন, প্রচার ও প্রসার। বর্তমানে প্রবাসীদের বিড়ম্বনার মূলোৎপাটন করতে পারে প্রযুক্তির সফল প্রয়োগ। যারা হাতে হাতে কাজ করা বা করানো থেকে নিজেরা অন্যায় সুবিধা আদায় করতে চায়, তারা পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ধরে নিয়েই প্রযুক্তিনির্ভর প্রবাসী সেবা কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিশ্চিত করতে হবে জবাবদিহিতাও। হটলাইন চালু করে কেউ যদি ফোন না ধরে তবে দোষটা প্রযুক্তির নয়, মানুষের।

আর দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ডলার রেমিট্যান্সপ্রবাসীরেমিট্যান্সরেমিট্যান্স প্রবাহ

এ সম্পর্কিত আরও পড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
প্রবাস

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

April 24
প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রবাস

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

April 23
গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির
অপরাধ

গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post