করোনাভাইরাস প্রতিরোধে ওমান সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে দেশটিতে করোনা প্রায় নিয়ন্ত্রণে। তবে এই নিয়ন্ত্রণ দেশটিতে করোনাভাইরাস মোকাবেলার সর্বোচ্চ পদক্ষেপ বলে মনে করেন না দেশটির সরকার। তাই করোনাভাইরাস মোকাবেলায় কোন ঘাটতি যেনো না হয় সেইজন্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করলো ওমান সরকার। করোনাভাইরাস মোকাবেলায় দেশটির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্তকে লঙ্ঘন না করার জন্য দেশটির প্রবাসী স্কুল ব্যতীত সকল বেসরকারি স্কুল পরিচালনায় নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
[the_ad id=”652″]
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, “করোনাভাইরাস মোকাবেলায় দেশটির যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন প্রোগ্রাম চালু করতে চায় তারা যেনো অবশ্যই সরকারের সকল নির্দেশনা মেনে চলে। নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানানো হয়।”
আরও পড়ুনঃ ওমানের বারকা থেকে প্রবাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে: “গত ৫ই মে করোনাভাইরাস মোকাবেলায় দেশটির শিক্ষাবর্ষ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ছিলো ২০২০ সালের শিক্ষাবর্ষের শেষ দিন। তাই নতুন করে কোনো বেসরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে চাইলে অবশ্যই সরকারের নির্দেশনা মেনে পরিচালনা করতে হবে। যদিও গত ৫ মে শেষ শিক্ষাবর্ষ ঘোষণার মধ্যে দেশটির সকল ধরনের বেসরকারি স্কুল যেমন: প্রি-প্রাইভেট স্কুল, মনোলিঙ্গুল, দ্বিভাষিক এবং আন্তর্জাতিক স্কুল অন্তর্ভুক্ত ছিল।” তারপরও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হলে সরকারের নির্দেশনা মানতে হবে।
https://www.youtube.com/watch?v=dFPueNqz9Xs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















