ওমানের একটি আবাসিক এলাকা থেকে চুরির অভিযোগে তিন প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আটককৃত এই ৩ প্রবাসী কোন দেশের নাগরিক তা প্রকাশ না করলেও এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কতা জানিয়েছে পুলিশ।
এদিকে অন্য একটি মামলায় বাণিজ্যিক দোকান ভাঙচুর ও চুরির অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর আল বাতিনা প্রদেশের একাধিক বাণিজ্যিক দোকান ভেঙে চুরির অভিযোগে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধেও আইনি মামলা সম্পন্ন করার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















