বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রযুক্তি

‘জেন জি’-কে আকৃষ্ট করতে ফেসবুকের নতুন ফিচার!

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Oct 5
পড়ুন: 2 মিনিটে
0
‘জেন জি’ কে আকৃষ্ট করতে ফেসবুকের নতুন ফিচার!
151
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

প্রযুক্তি বিশ্বে ব্যবহারকারীদের মাঝে নতুন ট্রেন্ড কী- এই প্রশ্নের উত্তরে একটি তালিকা তৈরি করা হলে সেখানে ‘এআই’ ও ‘শর্ট ভিডিও’ এই দুটো উপরের দিকেই থাকবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকও উপলব্ধি করতে পারছে এই ট্রেন্ড।

(শুক্রবার) একদিকে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা নতুন একটি এআই মডেল নিয়ে আসার ঘোষণা দেয়। অন্যদিকে ফেসবুক জানায়, তরুণদেরকে আকৃষ্ট করতে তাঁরা অচিরেই নিয়ে আসছে দুটি নতুন ‘ট্যাব’ ও একটি আপডেটেড ভিডিও ট্যাব।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

প্রতি মাসে ফেসবুকে সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা ৩০০ কোটিরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যা সর্বোচ্চ। কিন্তু তারপরেও ফেসবুককে ‘পিতামাতার’ বা ‘দাদা-দাদির’ প্ল্যাটফর্ম বলে মনে করেন তরুণদের বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের অনেকে। প্রাপ্তবয়স্ক তরুণদের বড় অংশই এখন ফেসবুকের চেয়ে বেশি সক্রিয় থাকেন ইন্সটাগ্রাম ও টিকটকের মতো ইমেজ ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে। বিষয়টি অনুধাবন করতে পেরে মেটা তাই তরুণরা আকৃষ্ট হবে এমন কিছু ফিচার ফেসবুকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

আরওপড়ুন

ফেসবুক-ইন্সটাগ্রামে ফ্যাক্ট চেকিং বন্ধ হলো আমেরিকায়

আন্তর্জাতিক আইন ভেঙে ফেসবুকে ইসরায়েলি বসতির প্রচার

বিজ্ঞাপন

ফেসবুকের শুরুর দিনগুলোতে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিকে মূলত পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত (কানেক্টেড) থাকার উদ্দেশ্যে ব্যবহার করতো। কিন্তু ব্যবহারকারীরা এখন আর একে-অন্যের সাথে যুক্ত থাকাতেই সন্তুষ্ট নয়, তারা চায় নিজেদের নেটওয়ার্কের পরিধি আরও বিস্তৃত করতে, নতুন কানেকশন তৈরি করতে। বিশেষ করে জেন জি-এর মতো তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। অন্তত এমনটাই মেটার ফেসবুক প্রধান টম অ্যালিসন।

(শুক্রবার) টেক্সাসের অস্টিনে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত এক ইভেন্টে অংশ নেয়ার আগে এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, “আমরা লক্ষ্য করেছি প্রাপ্তবয়স্ক তরুণরা জীবনে পরিবর্তন আসলে ফেসবুক ব্যবহার করে। নতুন শহরে গেলে নিজেদের অ্যাপার্টমেন্ট সাজানোর জন্য মার্কেটপ্লেস ব্যবহার করে। বাবা-মা হওয়ার পর প্যারেন্টিং (সন্তান প্রতিপালন সম্পর্কিত) গ্রুপগুলোতে যুক্ত হয় তারা।

অস্টিনে আয়োজিত এই ইভেন্টেই ফেসবুক নতুন দুটি ট্যাব নিয়ে আসার ঘোষণা দেয়। ‘লোকাল’ ও ‘এক্সপ্লোর’ নামের এই ট্যাব দুটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি শহর ও মার্কেটে পরীক্ষাধীন আছে। মূলত প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ থেকে কনটেন্ট সংগ্রহ করে এক জায়গায় দেখানোর উদ্দেশ্যেই এই ট্যাব দুটি নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক।

‘লোকাল’ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীদেরকে স্থানীয় ইভেন্ট, কমিউনিটি গ্রুপ ও বিক্রয়ের জন্য স্থানীয় পণ্য উপস্থাপন করা হবে। অন্যদিকে ‘এক্সপ্লোর’ ট্যাব ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহের উপর ভিত্তি করে কনটেন্ট প্রদর্শন করবে।

বিজ্ঞাপন

আপডেটেড ভিডিও ট্যাব

প্রযুক্তি বিশ্বের প্রাপ্তবয়স্ক তরুণদের মাঝে ছোট ভিডিও বা শর্ট-ফর্ম ভিডিও’র জনপ্রিয়তা যে আকাশছোঁয়া তা আর বলার অপেক্ষা রাখে না। শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ টিকটক-এর ব্যবহারকারীর সংখ্যা শুধু আমেরিকাতেই ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি। জেন জি প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি।

তরুণদের মাঝে টিকটক রিলসের তুমল জনপ্রিয়তা লক্ষ্য করেই ২০২১ সালে ফেসবুক নিজেই রিলস ফিচারটি নিয়ে আসে। এক্ষেত্রে টিকটক-কে হুবহু নকল করলেও ফেসবুক ব্যবহারকারীদের মাঝে রিলস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি। ফেসবুকের প্রাপ্তবয়স্ক তরুণ ব্যবহারকারীদের ৬০ শতাংশ সময়ই কাটে ভিডিও দেখে এবং তাদের সিংহভাগই দেখেন রিলস।

এই প্রেক্ষাপটে ভিডিও উপভোগের বিষয়টিকে আরও বেশি সহজ করে তোলার জন্য ফেসবুক একটি আপডেটেড ভিডিও ট্যাব নিয়ে আসতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে লং, শর্ট-ফর্ম ও লাইভ- সব ধরণের ভিডিও এক জায়গায় দেখতে পাবেন ব্যবহারকারী। অর্থাৎ সকল প্রকার ভিডিও’র একটি কালেকশনে পরিণত হবে ভিডিও ট্যাবটি। ফলে একটি ট্যাবেই সব ভিডিও উপভোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হওয়া ফেসবুকের ডেটিং ফিচারটির জনপ্রিয়তাও প্রাপ্তবয়স্ক তরুণদের মাঝে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা ও কানাডা’তে তরুণদের মাঝে ডেটিং ফিচারটি নিয়ে আলাপচারিতা (কনভারসেশন) ২৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ফেসবুক।

অস্টিনে অনুষ্ঠিত গতকালকের কনটেন্ট ক্রিয়েটরদের ইভেন্টে একটি বুকলেটের টাইটেল ছিলো এমন- ‘নট ইওর মম’স (ফেসবুক)’। এই টাইটেলটি থেকেই বোঝা যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে জেন জি প্রজন্মের কাছে, নিজেদের প্ল্যাটফর্ম-কে কিভাবে উপস্থাপন করতে চাইছে ফেসবুক।

এবার দেখার বিষয় নতুন ফিচারগুলো দিয়ে জেন জি-দের আকৃষ্ট করতে কতটা সফল হয় ফেসবুক।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: নতুনফিচারফেসবুক

এ সম্পর্কিত আরও পড়ুন

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রযুক্তি

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24
গুগল
প্রযুক্তি

গুগল ব্যবহার না করলেই মিলবে টাকা!

April 23
তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার
ইউরোপ

তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার

April 22
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post