বিজ্ঞাপন
Wednesday, March 11, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আফ্রিকা

যে প্রেসিডেন্টের ইসলাম গ্রহণ ইতিহাস হয়ে আছে

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Oct 5
পড়ুন: 2 মিনিটে
0
যে প্রেসিডেন্টের ইসলাম গ্রহণ ইতিহাস হয়ে আছে
69
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ গ্যাবনের প্রাতিষ্ঠানিক নাম ‘গ্যাবনিজ রিপাবলিক।’ দেশটির উত্তর-পশ্চিমে রয়েছে গিনি, উত্তরে ক্যামেরুন, পূর্ব ও দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র অবস্থিত। গ্যাবনের মোট আয়তন দুই লাখ ৭০ হাজার বর্গ কিলোমিটার। উপকূলীয় সমভূমি ও পাহাড়ি ভূমির গ্যাবন প্রাকৃতিক ও খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ।

দেশটির মোট অর্থনীতির ৪৬ শতাংশ আসে তেল খাত থেকে। লিব্রভিল দেশটির সর্ববৃহৎ শহর ও রাজধানী। একাধিক স্থানীয় ভাষা প্রচলিত থাকলেও গ্যাবনের দাপ্তরিক ভাষা ফ্রেন্স। গ্যাবনের জনসংখ্যা ২৬ লাখের মতো।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

গ্যাবনের প্রধান ধর্ম খ্রিস্টান। পিউ রিসার্চের তথ্যমতে, মোট জনসংখ্যার ১৪ শতাংশ মুসলিম। তবে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০৫০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যার হার ১৯ শতাংশে উন্নীত হবে বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ।

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

বিজ্ঞাপন

গ্যাবনের আদিবাসী ছিল পিগমি সম্প্রদায়। পরবর্তী সময়ে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির সহায়তায় বান্তু সম্প্রদায় পিগমিদের বিতাড়িত করে। আঠারো শতকে ‘মেইনি’ ভাষাভাষি মানুষ ‘কিংডম অব ওরোঙ্গু’ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আধুনিক গ্যাবনের ভৌগোলিক সীমা মূলত সে সময়ে নির্ণিত হয়। ‘কিংডম অব ওরোঙ্গু’ ছিল আফ্রিকার অন্যতম প্রধান দাস ব্যবসা কেন্দ্র।

১৮৭০ সালে দাস ব্যবসা বন্ধ হলে ওরোঙ্গু রাজ্যেরও পতন হয়। ১৮৮৫ সালে গ্যাবনে ফ্রান্সের আনুষ্ঠানিক ঔপনিবেশ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ১৯৫৮ সালে স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে এবং ১৭ আগস্ট ১৯৬০ সালে ফ্রান্সের নাগপাশ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে।

ধারণা করা হয়, খ্রিস্টীয় একাদশ শতকে মরক্কোর ধর্মপ্রচারকদের মাধ্যমে গ্যাবনে ইসলামের যাত্রা শুরু হয়। এ সময় মরক্কোর ইসলাম প্রচারকরা আফ্রিকার উপকূলীয় অঞ্চলে চষে বেড়ান। খ্রিস্টীয় ১৫ শতকে গ্যাবনের ‘ফাঙ্গ’ গোত্র ইসলাম গ্রহণ করে। এরপর মালি, নাইজার প্রভুতি মুসলিম দেশ থেকে আগত ব্যবসায়ীদের প্রচেষ্টায় ক্যামেরুনের ‘ফুলানি’ গোত্র ইসলাম গ্রহণ করে। যাদের একাংশ গ্যাবনেও বসবাস করে। তারাও গ্যাবনে ইসলাম প্রচারে ভূমিকা রাখে।

তবে ১৯৭৩ সালে দেশটির প্রেসিডেন্ট অ্যালবার্ড বার্নার্ড বানগো ইসলাম গ্রহণের পর গ্যাবনবাসীর মধ্যে ইসলাম গ্রহণের হার বৃদ্ধি পায়। ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাস গ্যাবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন। কেননা, এ মাসেই গ্যাবনের প্রেসিডেন্ট অ্যালবার্ড বার্নার্ড বানগো ইসলাম গ্রহণ করেন। অ্যালবার্ডের ইসলাম গ্রহণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ‘মুসলিম ওয়ার্ল্ড লিগের’ একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

তারা বার্নার্ডকে পবিত্র কোরআনের একটি কপি এবং কাবার গিলাফ দিয়ে সম্মানিত করেন। এর সঙ্গে ছিল পবিত্র জমজমের পানি এবং মদিনার সুস্বাদু খেজুর। এ উপলক্ষে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব অ্যালবার্ড বার্নার্ডকে এক তারবার্তা প্রেরণ করেন এবং ইসলাম গ্রহণের জন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট অ্যালবার্ড বার্নার্ড বানগোর ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চিত্তাকর্ষক। এটা একটা ইতিহাস হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করেন। অ্যালবার্ড বার্নার্ড বানগো ‘ওমর বানগো’ নাম ধারণ করেন।

মধ্য আফ্রিকান দেশ গ্যাবনে ১৯৬৭ সালে মাবা সাত বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। অ্যালবার্ড বার্নার্ড ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রধানমন্ত্রী নিযুক্ত হন। মাবা ওই বছরের নভেম্বরে মারা যান।

তখন মাত্র ৩১ বছর বয়সে অ্যালবার্ড বার্নার্ড প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৮ সালের ১২ মার্চ তিনি একমাত্র পার্টিভিত্তিক এক সংবিধান ঘোষণা করেন। তিনি ২ ডিসেম্বর প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৭৯ সাল ও ১৯৮৬ সালেও তিনি এ পদে পুনর্নির্বাচিত হন। ২০০৯ সালের ৮ জুন মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। সে হিসেবে তিনি ৪২ বছরের বেশি সময় দেশটি শাসন করেছেন।

অ্যালবার্ড বার্নার্ড ১৯৫৯ সালে জসপাইন কামাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি তার স্ত্রীর ধর্ম ক্যাথলিকের প্রতি অনুরক্ত হন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হননি। পরে তিনি লিবিয়ার প্রেসিডেন্টের উৎসাহে ১৯৭৩ সালে ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি পবিত্র মক্কায় হজব্রত পালন করেন। ১৯৭৮ সালের এপ্রিলে তিনি ছয় দিনের এক সফরে সৌদি আরবের রাজধানীতে গমন করেন। এ সময় বাদশাহ খালেদ বিন আবদুল আজিজের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

ওমর বানগোর নেতৃত্বে গ্যাবনে আন্তর্জাতিক মুসলিম সহযোগিতা সংস্থা ওআইসিতে যোগদান করে। আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনের মতো মুসলিম ইস্যুতে গ্যাবন সাধারণত মুসলিম সম্প্রদায়কে সমর্থন দিয়ে থাকে।

আফ্রিকার অন্যান্য অমুসলিম দেশের তুলনায় গ্যাবনের মুসলিমরা বেশি ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে মুসলিমরা পৃথক ইসলামি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিচালনার সুযোগ পায়, দুই ঈদসহ ধর্মীয় দিবসে ছুটি কাটাতে পারে, সরকারি প্রচার মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের সুযোগ পায়, সরকারি চাকরিতে যোগদান করতে পারে।

২০০৪ সালে গ্যাবনের মুসলিমরা প্রথমবারের মতো লিব্রভিলে প্রথম জাতীয় সম্মেলন করে। সম্মেলনে দেশটির ৩৪টি মুসলিম সম্প্রদায় ইসলামের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডিএইচএল এক্সপ্রেস
আফ্রিকা

যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডিএইচএল এক্সপ্রেস

April 21
ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, বিপুল রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা
আন্তর্জাতিক

ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, বিপুল রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

March 26
ডাকাতের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, প্রবাসী সমাজে শোকের ছায়া
আফ্রিকা

ডাকাতের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, প্রবাসী সমাজে শোকের ছায়া

February 6
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post