ওমানে জামাতে নামাজ আদায়ের অভিযোগে ২০ জন বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাস্থল থেকে এক প্রবাসী প্রবাস টাইমকে জানান, করোনা প্রতিরোধে ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করে জামাতে নামাজ আদায় করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, নেজুয়া অঞ্চলের সাইফ আল হারাছি নামক কোম্পানিতে তার কাজ করতেন। বর্তমানে তারা নেজুয়া ফারাগ থানায় রয়েছে।

এদিকে লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইয়ের অভিযোগে ওমানের সোহার অঞ্চল থেকে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আজ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আটককৃতরা বাথরুমের মধ্যে ছাগল জবাই করতো। পৌরসভা লাইসেন্স না নিয়েই এভাবে পশু জবাই করা দেশটির আইনে অপরাধ। সেইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে এবং বাথরুমের মধ্যে জবাই দেওয়া আরো গুরতর অপরাধ। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















