মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে ওমানের সুপ্রিম কমিটি। বুধবার (৩১-মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামুদ ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে সুপ্রিম কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের দেশটির চলমান করোনা পরিস্থিতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ ও দেশের সকল নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিস্তারিত উপায় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দেশের করোনা বিস্তার রোধে দেশটির সকল বেসরকারি ও আন্তর্জাতিক স্কুলে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়ে। শুধুমাত্র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাড়া সকল শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিটি।
এছাড়াও, ওমানের বিভিন্ন প্রদেশের করোনা বিস্তার রোধে সুপ্রিম কমিটি সকল সরকারী ও বেসরকারি ক্রীড়া কার্যক্রম স্থগিত করেছে। সেইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমানের সকল প্রদেশের প্রশাসনিক ও আইনি সংস্থায় ৫০ শতাংশ কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মস্থলে উপস্থিত না হওয়া কর্মচারীদের অনলাইনে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















