বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারেরও বেশি মানুষ। আর একদিনে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনায় আজও নতুন আক্রান্তের সংখ্যা ৫৪৮ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। বুধবার (১৭-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫৫৮ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৪৪ জন। নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬১৭ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৫১৬ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৯৩ শতাংশে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৯১ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৮২ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















