ওমানে করোনা নিয়ন্ত্রণে একের পর এক নতুন আইন জারী করেও লাগাম টানা যাচ্ছেনা। দেশটিতে বেড়েই চলছে মহামারী করোনার নতুন সংক্রমণের সংখ্যা। মঙ্গলবার (১৬-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮৬ জন এবং মৃতের সংখ্যা ৫ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩০ জন এবং মৃত বেড়েছে ৪ জন।
এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১০ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১২৮ জন। নতুন ৫ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬১৪ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ২৫৮ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৯৩ শতাংশে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫১ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৭০ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৮৫ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















