বিজ্ঞাপন
Monday, March 2, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

হাসপাতাল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Sep 19
পড়ুন: 1 মিনিটে
0
হাসপাতাল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
56
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার চালু করা একটি বেসরকারি হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলার ‘নাঙ্গলকোট আল্ট্রা-মর্ডাণ হসপিটাল’টি দখল করা হয়। অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব। এর আগে ওই হাসপাতালের চেয়ারম্যান ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুদ্দিন কালু। সরকার পতনের পর গা ঢাকা দেন সামছুদ্দিন কালু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রতিষ্ঠা হলেও ২০১২ সালের ৭ মে ৪০ জন অংশীদার নিয়ে নাঙ্গলকোট উপজেলা সদরে নাঙ্গলকোট আল্ট্রা-মর্ডাণ হসপিটাল নাম দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রতি অংশীদার থেকে ১ লাখ টাকা করে নেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র সামছুদ্দিন কালু। হাসপাতালটির নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় সকল কাগজপত্র ওই আওয়ামী লীগ নেতার নামে। বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ওরফে ছোট নয়নের নাম ছিল না অংশীদারদের মধ্যে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এক হয়ে সামছুদ্দিন কালুর রাজনৈতিক কার্যালয়, ব্যবসায়িক স্থাপনা এবং বসতবাড়িসহ বেশ কিছু জায়গায় ভাঙচুর চালান। এ সময় নাঙ্গলকোট উপজেলা সদরে অবস্থিত নাঙ্গলকোট আল্ট্রা-মর্ডাণ হসপিটালে ভাঙচুর চালাতে গেলে তাতে বাধা দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। এ সময় বিক্ষুব্ধ জনতার হাত থেকে হাসপাতালটিতে আগুন ও ভাঙচুর থেকে রক্ষা করেন।

আরওপড়ুন

খুনের মামলা থেকে রেহাই পেতে ৫ কোটি টাকা বাজেট

প্রবাসীর জায়গা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন

পরবর্তীতে গত ৯ আগস্ট জরুরি সভা ডাকেন হাসপাতালের পরিচালক ও অংশীদারেরা। সভায় সামছুদ্দিন কালুকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আনোয়ার হোসেন নয়নকে চেয়ারম্যান করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন কালুর অনুসারীদের বাদ দিয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। সভায় কালু বা তার অনুসারী কোনো অংশীদার বা পরিচালক উপস্থিত ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন অংশীদার বলেন, এভাবে হাসপাতাল দখল করার কোনো নজির নেই। বিএনপির নাম ভাঙিয়ে তিনি (বিএনপি নেতা আনোয়ার হোসেন নয়ন) হাসপাতালের চেয়ারম্যান হয়ে গেছেন। অথচ হাসপাতালের নিবন্ধন, ট্রেড লাইসেন্স সামছুদ্দিন কালুর নামে। চলতি বছরের ৮ জুলাই নাঙ্গলকোট পৌরসভা থেকে সামছুদ্দিন কালুর নামে হাসপাতালটির ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছিল বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বলেন, ২০০৯ সাল থেকে আমি হাসপাতালের একজন অংশীদার ছিলাম। ২০১২ সালে সামছুদ্দিন কালু হাসপাতাল দখলে নিয়ে আমার অংশীদারিত্ব কেড়ে নেয়। গত ৫ তারিখ হাসপাতালটি পুড়িয়ে দিতে চেয়েছিল দুর্বৃত্তরা। আমি আগুন দেওয়া তাদের ফিরিয়েছি। পরবর্তীতে আমি হাসপাতালের অংশীদারত্বের জন্য আবেদন করেছি। আমি এখনও নিশ্চিত নই হাসপাতাল কর্তৃপক্ষ আমার সদস্য পদ ফিরিয়ে দেবে কি না। দখল বা জোর করে চেয়ারম্যান হওয়ার কিছু নেই। সেখানকার পরিচালকরা আমাকে জোর করেছে আমাকে তাদের সঙ্গে থাকতে হবে। সম্প্রতি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা সেসব প্রোপাগান্ডা ছড়িয়ে সফল হতে পারবেন না, ইনশাআল্লাহ।

হাসপাতালটির পরিচালক মো. আলম বলেন, একটি হাসপাতাল চালাতে হলে একজন সুদক্ষ মানুষের দরকার হয়। আগের চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ার পর আমরা নয়ন ভাইকে অনুরোধ করেছি যেন তিনি আমাদের সঙ্গে থাকেন। তিনি না থাকলে হাসপাতালটি পরিচালনা করতে বেগ পোহাতে হবে। অতীতে কিছু অংশীদার যারা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় অংশীদারিত্ব হারিয়েছেন, তারাই এখন নয়ন ভাইয়ের নামে এসব ভুল মেসেজ ছড়াচ্ছেন।

বিজ্ঞাপন

হাসপাতালটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন কালুকে কয়েকবার ফোন করা হলেও মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

দলের উচ্চ পর্যায়ের নেতা আনোয়ার হোসেন নয়নের এমন কর্মকাণ্ডে বিব্রত উপজেলা বিএনপির একটি অংশ। নাম না প্রকাশের শর্তে কয়েকজন বিএনপি নেতা বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে দখলদারিত্বে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমন কর্মকাণ্ড করলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের (বিএনপির) পার্থক্য থাকল কোথায়?

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আওয়ামী লীগবিএনপিহাসপাতাল

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post