সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র এক সপ্তাহে ১৭ হাজার ৬১৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ১১ হাজার ২২ জন আবাসন আইন লঙ্ঘনকারী। আর চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইনএবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।
বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার ৯৯ শতাংশ ইয়েমেনি ও ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















