বিজ্ঞাপন
Thursday, February 26, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

এক খাস্তগীরেই জিম্মি মালয়েশিয়া প্রবাসীরা

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Aug 25
পড়ুন: 3 মিনিটে
0
এক খাস্তগীরেই জিম্মি মালয়েশিয়া প্রবাসীরা
468
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ বহু বছরের। আর্থিক ক্ষতি, সময়ের অপচয়, দালাল ও মধ্যস্বত্তভোগীদের দ্বারা দিনের পর দিন প্রতারণার শিকার হয়েছেন প্রবাসীরা। এসব সেবা খাতে প্রবাসীদের ভোগান্তির পেছনে দায়ী বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। হাইকমিশনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের আর্থিক সুবিধার বিনিময়ে পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের কাজ বেআইনিভাবে তৃতীয় পক্ষকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ারের বিদায়ের সময় তড়িঘড়ি করে হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড, কুয়ালালামপুর (ইএসকেএল)- নামে বাংলাদেশি মালিকানাধীন একটি বেসরকারি আউটসোর্সিং প্রতিষ্ঠানের মধ্যে অনৈতিকভাবে চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন ডেপুটি হাইকমিশনার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের ই-পাসপোর্ট, বিদেশিদের জন্য ভিসার অনুমোদন ও অন্যান্য সেবা দেওয়ার দায়িত্ব পায় ইএসকেএল।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা নিয়ে ভোগান্তির পেছনে দায়ী বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এ ঘটনার কিছুদিন পরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঘনিষ্ঠ খোরশেদ আলম খাস্তগীর বিশাল অংকের অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে অনেকটা গায়ের জোরে হাইকমিশনের লেবার উইং থেকে জেনারেল ট্রাভেল পাসের কার্যক্রম ইএসকেএল-এর কাছে হস্তান্তর করেন। লেবার উইং ও পাসপোর্ট উইংয়ের অফিসাররা এর বিরোধিতা করলেও তিনি ইচ্ছামাফিক রেজুলেশন দেখিয়ে এ পদক্ষেপ বাস্তবায়ন করেন, যা পুরোপুরি মালয়েশিয়ায় বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থবিরোধী। আগে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিতে খরচ হতো ৪৪ রিংগিত। আর বর্তমানে ইএসকেএল নিচ্ছে ৬৯ রিংগিত। অভিযোগ উঠেছে, জনপ্রতি বাড়তি ২৫ রিংগিত ভাগাভাগি হচ্ছে ইএসকেএল ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের মধ্যে।

আরওপড়ুন

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

মেয়াদ উত্তীর্ণ ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও

বিজ্ঞাপন

শুধু পাসপোর্ট কিংবা এনআইডি সেবাই নয়, নিয়োগ, বাড়ি ভাড়া, বাড়ি কেনাসহ অন্যান্য কার্যক্রমও নিজেই সম্পন্ন করেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। এসব ক্ষেত্রে হাইকমিশনে দক্ষ কর্মকর্তা নিয়োজিত থাকলেও তাদের কোনো কাজই করতে দেওয়া হয় না। এমনকি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পররাষ্ট্র ক্যাডারের অনেক মেধাবী কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন তিনি।

এদিকে, চলতি বছরের মার্চে গণমাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ট্রাভেল পাস ইস্যুতে অতিরিক্ত অর্থ আদায় সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। এতে উঠে আসে এনজেড ট্রাভেলস নামে আরেকটি প্রতিষ্ঠানের তথ্য। এই প্রতিষ্ঠানকে হাইকমিশনে নিয়ে আসেন মোর্শেদ আলম নামে এনএসআইয়ের এক কর্মকর্তা। এখানেও বিরাট অংকের অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শুধু পাসপোর্ট কিংবা এনআইডি সেবাই নয়, নিয়োগ, বাড়ি ভাড়া, বাড়ি কেনাসহ অন্যান্য কার্যক্রমও নিজেই সম্পন্ন করেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। এমনকি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পররাষ্ট্র ক্যাডারের অনেক মেধাবী কর্মকর্তাকে হাইকমিশনের দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরবর্তীতে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে আহ্বায়ক করে এ বিষয়ে অনিয়ম তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি ট্রাভেল পাস ইস্যু নিয়ে অনিয়মের প্রমাণ পেলেও তা রিপোর্ট দাখিল করেনি।

বিজ্ঞাপন

হাইকমিশনের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় ১২ লাখ কর্মী মেশিন রিডেবল পাসপোর্টধারী (এমআরপি)। এ অবস্থায় সেখানে এমআরপি সেবা বন্ধ করে ই-পাসপোর্ট চালুর পাঁয়তারা করছেন স্বয়ং ডেপুটি হাইকমিশনার। এতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাপক লাভবান হবে ইএসকেএল। আর পকেট ভারী হবে খোদ ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের।

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হাইকমিশনে একাধিক যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও এ দায়িত্ব ইএসকেএল-কে দেওয়া হয়েছে। এমনকি এনআইডির সার্ভার, কম্পিউটারসহ সব মালামাল ইএসকেএল-এর মাধ্যমেই কেনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এনআইডি’র কাজ ইএসকেএল-কে পাইয়ে দিতে সহায়তা করেছেন হাইকমিশনের এনএসআই কনস্যুলার মোর্শেদ আলম। এর বিনিময়ে ৩ কোটি টাকা নিয়েছেন তিনি।

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় ১২ লাখ কর্মী মেশিন রিডেবল পাসপোর্টধারী (এমআরপি)। এ অবস্থায় সেখানে এমআরপি সেবা বন্ধ করে ই-পাসপোর্ট চালুর পাঁয়তারা করছেন স্বয়ং ডেপুটি হাইকমিশনার। এতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হলেও পকেট ভারী হবে খোদ খোরশেদ আলম খাস্তগীরের।

এছাড়া এনআইডি সেবা দিতে সরকারিভাবে কোনো ফি না নেয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না ইএসকেএল। একেকটি এনআইডি’র জন্য ৫০-৭০ রিংগিত করে নিচ্ছে তারা। শুধ তাই নয়, প্রতিটি সেবার জন্য দালালদের মাধ্যমে অতিরিক্ত ৩০০-৪০০ রিঙ্গিত করে দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

কার্যক্রম শুরুর পর থেকেই হাইকমিশনের সব লেনদেন করছে ইএসকেএল। এ কারণে পাসপোর্ট-এনআইডিসহ সব সেবার ফি বাবদ নেয়া অর্থ জমা হচ্ছে কোম্পানিটির নিজস্ব অ্যাকাউন্টে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। আর সেই অর্থ যাচ্ছে ডেপুটি হাইকমিশনার খাস্তগীর ও ইএসকেএল-এর অ্যাকাউন্টে।

মোটা অংকের ঘুষ লেনদেন, জড়িত আরো দুই কর্মকর্তা:

অভিযোগ রয়েছে, পাসপোর্ট, এনআইডিসহ প্রবাসীদের অন্যান্য সেবা হাইকমিশন থেকে বের করে দেওয়ার জন্য ডেপুটি হাইকমিশনারকে ২৫ কোটি টাকা দিয়েছে ইএসকেএল। এতে তার সঙ্গে সরাসরি জড়িত হাইকমিশনের এনএসআই কনস্যুলার মোর্শেদ আলম ও হেড অব চ্যানসারি প্রণব কুমার ভট্টাচার্য।

ডেপুটি হাইকমিশনারের কর্মকাণ্ডে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ইএসকেএল-এর একজন বেনামি অংশীদার ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। এ কারণে হাইকমিশনের সব কাজ বেআনিভাবে ইএসকেএল-কে পাইয়ে দিচ্ছেন তিনি।

এনআইডি সেবা দিতে সরকারিভাবে কোনো ফি না নেয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না ইএসকেএল। একেকটি এনআইডি’র জন্য ৫০-৭০ রিংগিত করে নিচ্ছে তারা। শুধ তাই নয়, দালালদের মাধ্যমে অতিরিক্ত ৩০০-৪০০ রিঙ্গিত করে দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে রাষ্ট্রদূত হিসেবে প্রথমে বাহরাইন ও পরে পোল্যান্ড পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এ কর্মকর্তা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মালয়েশিয়াতেই থেকে যান। এর পেছনের কারণ সম্পর্কে খোরশেদ আলমের ব্যক্তিগত স্বার্থকেই দেখছেন হাইকমিশনের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।

ইএসকেএল-এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার:

আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড, কুয়ালালামপুর (ইএসকেএল) মূলত বাংলাদেশের গত আওয়ামী লীগ সরকারের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন মালিকানাধীন বলে জানা গেছে। ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের সঙ্গে যোগসাজশ করে ঐ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ মালয়েশিয়ায় পাচারের অভিযোগ পাওয়া গেছে ঐ রাজনীতিবিদের বিরুদ্ধে।

বেআইনি জব পোর্টাল চালু:

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগ দেওয়ার পর থেকেই হাইকমিশনের ভেতরে ও বাইরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। যোগদানের অল্প সময়ের মধ্যেই আর্থিক সুবিধার বিনিময়ে ‘ডটলাইন’ নামে একটি জব পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে ‘বাংলা টাইগার ডিজিটাল’ ও ‘চাকরির খোঁজ’ নামে দুটি বেসরকারি জব পোর্টাল চালু করতে সহযোগিতা করেন তিনি। এতে জড়িত ছিলেন ‘ডটলাইন’ এর মালিক মাহবুব মতিন নামে এক বাংলাদেশি।

পাসপোর্ট, এনআইডিসহ প্রবাসীদের অন্যান্য সেবা হাইকমিশন থেকে বের করে দেওয়ার জন্য ডেপুটি হাইকমিশনারকে ২৫ কোটি টাকা দিয়েছে ইএসকেএল। এতে তার সঙ্গে সরাসরি জড়িত হাইকমিশনের এনএসআই কনস্যুলার মোর্শেদ আলম ও হেড অব চ্যানসারি প্রণব কুমার ভট্টাচার্য।

মালয়েশিয়া সরকারের যথাযথ অনুমোদন না থাকায় খাস্তগীরের এমন কর্মকাণ্ডে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল হাইকমিশনকে। পরবর্তীতে গণমাধ্যমে খাস্তগীরের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ‘ডটলাইন’ জব পোর্টালটি বন্ধ হয়ে যায়।

আলোর মুখ দেখেনি খাস্তগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ:

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগদানের পর থেকেই ঘুষ-মানিলন্ডারিংসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোরশেদ আলম খাস্তগীর। তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অসংখ্য অভিযোগ এসেছে। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অত্যন্ত কাছের মানুষ হওয়ায় প্রভাব খাটিয়ে সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান তিনি।

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: খাস্তগীরজিম্মিপ্রবাসীমালয়েশিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত
এশিয়া

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post