সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের স্পিকার সাকার গোবাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। সম্প্রতি আবুধাবির এফএনসি ভবনে তাদের দুজনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিসহ সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়। এছাড়াও দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও ইউএই স্পিকার নিজের অভিমত ব্যক্ত করেন।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করলো কাতার
বৈঠকে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর শিক্ষা, জনস্বাস্থ্য, খাদ্য উৎপাদন, নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের বিষয়টি তুলে ধরেন। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং করোনাকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সফলতার বিষয়টিও তুলে ধরেন। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে জনশক্তি রফতানি, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ ইত্যাদি খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত ইউএই স্পিকারকে বাংলাদেশের স্পিকার ড. শিরিন শারমিনের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















