ওমানে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ থেকে জীবিত পাখি এবং তাদের খাদ্য পণ্য আমদানি নিষিদ্ধ করেছে দেশটির কৃষি, মৎস্য ও জল সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, “কুয়েত, ইরাক, সেনেগাল, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, উত্তর আয়ারল্যান্ড, কম্বোডিয়া থেকে জীবিত পাখি, তাদের খাদ্য পণ্য, ডেরিভেটিভ এবং অফার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। পশুচিকিত্সা কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জারি না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















