বিজ্ঞাপন
Friday, March 27, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালুর ব্যাপারে যে তথ্য দিলেন পলক

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jul 25
পড়ুন: 2 মিনিটে
0
পুরোপুরি সচল মোবাইল ইন্টারনেট
1.3k
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বুধবার রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আগামী রবি বা সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট আসতে পারে জানিয়ে পলক বলেন, আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

আগামী সপ্তাহে রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরওপড়ুন

কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে

মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

বিজ্ঞাপন

পলক বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব।

এদিকে, দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করা হলেও ফেইসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি দেখছেন টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “তারা (ফেইসবুক) এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে, তখন আমরা বিবেচনা করে দেখব।”

মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালুর পর বুধবার বিকালে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে আসেন প্রতিমন্ত্রী পলক। তিনি জানান, বুধবার রাতের মধ্যেই সারা দেশে বাসাবাড়িতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সিদ্ধান্ত তারা নিয়েছেন।

সেই সঙ্গে শুক্র ও শনিবার পরিস্থিত পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক চালু করারও আভাস দেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। ইন্টারনেট ফেরার পর থেকে ফেইসবুকও ব্যবহার করা যাচ্ছে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার সেদিন মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের ওপর থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ডেটা সেন্টারও। সে কারণেই সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে প্রতিমন্ত্রীর ভাষ্য।

মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড সেবা চালুর আগে ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নেটওয়ার্ক ইফ্রাস্টাকচারের কী অবস্থা, কাটা পড়া লাইন মেরামতের অগ্রগতি কতটা হল, সেসব বিষয়ে সেখানে আলোচনা হয়।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বুধবার দুপুরে বলেন, ব্রডব্যান্ড সেবা চালু করার পর ১২ ঘণ্টায় ৪০ শতাংশ সংযোগে ইন্টারনেট পরিষেবা সচল করতে পেরেছেন তারা। বুধবার রাতের মধ্যে বাসাবাড়িসহ ৭০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ সচল হতে পারে বলে তারা আশা করছেন।

পরে বিকালে ব্রিফিংয়ে এসে প্রতিমন্ত্রী পলক বলেন, “আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেক্টিভিটি পরীক্ষামূলকভাবেই আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

কবে নাগাদ ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছূ সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেইসবুক, ইউটিউব– তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবে মানছে না, আমাদের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনকিছূকেই তারা সম্মান দেখাচ্ছে না। এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে। তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কীভাবে নেব?”

তবে ইন্টারনেট বন্ধ থাকায় ফ্রিল্যান্সার এবং ই-কমার্স খাতের উদ্যোক্তারা যে সমস্যায় পড়েছেন, সে কথাও স্বীকার করেন পলক।

এফ-কমার্স খাতের উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার। এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফরম তৈরি করতে পারে।”

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও এ ধরনের ডোমেইন ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী বলেন, “ই-কমার্স খাতের উদ্যোক্তারা যেন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন, সেজন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।”

ইন্টারনেট ব্যবহারে সবাইকে ‘সহনশীল’ হওয়ার পরামর্শ দিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। তা না হলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই ক্ষতির শিকার হবেন।”

মঙ্গলবার বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর বুধবার দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে বলে তথ্য দেন প্রতিমন্ত্রী। বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম এ সময় তার সঙ্গে ছিলেন।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইন্টারনেটমোবাইল

এ সম্পর্কিত আরও পড়ুন

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রযুক্তি

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24
গুগল
প্রযুক্তি

গুগল ব্যবহার না করলেই মিলবে টাকা!

April 23
তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার
ইউরোপ

তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার

April 22
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমান

ওমানে বাড়ছে প্রবাসীদের ঢল, এগিয়ে বাংলাদেশিরা

October 30, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post