সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। সোমবার সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান।
বিষয়টি প্রবাস টাইমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। জানা যায়, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন।
এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
দেবব্রত ঘোষ বলেন, তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















