উত্তরপ্রদেশের মেরঠে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক তরুণীর। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বোনের বিবাহপূর্ব (প্রি-ওয়েডিং) অনুষ্ঠানে’ নাচছিল রিমশা নামে ওই তরুণী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রিমশা তার পরিবারের সদস্যদের সঙ্গে উচ্চস্বরে গানের সঙ্গে নাচের স্টেপ মেলানোর চেষ্টা করছেন।
UP : मेरठ में बहन के हल्दी प्रोग्राम में डांस कर रही रिमशा नामक युवती की मौत हुई। डॉक्टर इसे हार्ट अटैक बता रहे हैं। pic.twitter.com/FXa2cIzEh4
— Sachin Gupta (@SachinGuptaUP) April 28, 2024
তবে কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, তিনি তার এক হাত বুকে রেখে আরেক হাত দিয়ে পাশে নাচতে থাকা একটি ছেলে শিশুর হাত ধরার চেষ্টা করছেন।
পরে রিমশাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বিয়ের অনুষ্ঠানের দু’দিন আগে পরিবারটিকে মর্মান্তিক এই ঘটনা আঘাত করলো। খবরে বলা হয়েছে, পরে বিবাহ অনুষ্ঠানটি কোনো ধরনের সংগীত ছাড়াই শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















