বিজ্ঞাপন
Friday, March 13, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Dec 13
পড়ুন: 2 মিনিটে
0
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
56
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মেসেজ পাঠানো, কথা বলা বা ভিডিও কলিংয়ের অ্যাপ হিসেবে প্রবাসীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ইমো- হোয়াটসঅ্যাপ। আর এ জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে টাকা-পয়সা খুইয়ে সর্বস্বান্ত হচ্ছেন হাজারো প্রবাসী।

৯০ এর দশকে ইন্টারনেট বা তথ্যপ্রযুক্তির ব্যবহার ছিল না বললেই চলে। ওই সময় কাগজে লিখে প্রিয়জনকে চিঠি কিংবা গুরুত্বপূর্ণ তথ্য ডাকযোগে পাঠাতে হত। প্রবাসীরা লোক মারফত ছাড়াও ডাকযোগে চিঠি পাঠালে সেটা হাতে পেতে কমপক্ষে ১৫ দিন সময় লাগত।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন


বর্তমানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সহজ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে যোগাযোগ ব্যবস্থার। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করতে প্রবাসীরা ব্যবহার করে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপিসহ অসংখ্য সফটওয়্যার। সহজে মোবাইলে ইমো চালু করা এবং নম্বর যোগ করতে ঝামেলা কম হওয়ায় বেশিরভাগ মানুষ অ্যাপটি ব্যবহার করে।

আরওপড়ুন

বিশ্বজুড়ে ব্যাপক সাইবার অপরাধের শঙ্কা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক, ভেসে উঠল ‘আল্লাহু আকবার’ লেখা

বিজ্ঞাপন

এক মোবাইল নম্বর দিয়ে একাধিক মোবাইলে ইমো ব্যবহার করা যায়। যার কারণে কিছু কুচক্রী মহল কমিউনিটির মধ্যে পরিচিত ব্যবসায়ীদের টার্গেট করে থাকে। সরল বিশ্বাসে প্রবাসীরা তাদের পিন নাম্বার, পাসওয়ার্ড পর্যন্ত মানুষের সঙ্গে শেয়ার করে। ফলে অনেক প্রবাসী হ্যাকারদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে।

প্রবাসীদের বিভিন্ন অফিস বা কোম্পানি থেকে লটারি বিজয়ী হয়েছে অথবা সমস্যার কথা বলে ফোন করে মোবাইলের মেসেজের পাসওয়ার্ড নম্বর চাওয়া হয়। আবার বিভিন্ন গ্রুপ নম্বর যোগ করে বারবার ফোন করে বিরক্ত করা হয়। গ্রুপে অপ্রীতিকর ছবি-ভিডিও পাঠানো হয়। গ্রুপে না থাকতে চাইলেও বারবার যুক্তও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক টাকা-পয়সা খোয়ানো এক প্রবাসী বলেন, অনেকেই জানে না ইমো গ্রুপ থেকে কিভাবে সরে যেতে হয়। এ রকম গ্রুপে হ্যাকার চক্রের সদস্যরা গ্রুপ বাদ দেয়ার কথা বলে কৌশলে টার্গেট করা ব্যক্তির মোবাইলের মেসেজের নম্বরটা দিতে বলে।

বিজ্ঞাপন

 

আবার অপরিচিত কাউকে মোবাইল দিলে অথবা দেখা যায় অনেকেই বেখেয়ালি বা কাজের চাপে মোবাইলে একস্থানে রেখে ব্যস্ত হয়ে যায় অন্যকাজে। এই সুযোগে কুচক্রী মহল মোবাইলের মেসেজের পাসওয়ার্ড নিয়ে ইমো হ্যাক করে। এরপর হ্যাকাররা পরিচিত-অপরিচিত নম্বরে বিভিন্ন ধরনের বিপদের কথা বলে টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দুস সাত্তার জানান, আমার ইমোতে হঠাৎ ফোন আসে। পরিচিত মনে করে আমার নিজের মোবাইলের মেসেজে আসা পিন পাসওয়ার্ড বলে দিই। এরপর কাজে-কর্মে ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে ইমো হ্যাক করে আমার এক বন্ধু জসিম উদ্দিনকে ফোন করে দেশে জরুরি পাঁচ হাজার টাকা বিকাশ করতে বলে।

আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে 

 

তিনি বলেন, জসিম টাকা পাঠিয়ে দেয় দেশের সেই নম্বরে। হ্যাকার পরে আবার অন্য আরেক নম্বরে বিকাশে টাকা পাঠাতে বলে তখন জসিমের সন্দের হয়। সঙ্গে সঙ্গে আমাকে বিষয়টা জানালে আমি অবাক হয়ে যায়। পরে বুঝতে পারি আমার ইমো হ্যাক হয়েছে।

আরও এক ভুক্তভোগী বলেন, প্রতিদিন প্রবাসীদের ফোন আসে, অনেক সময় বলে লটারিতে বিজয়ী হয়েছি, ম্যাসেজটি ২০টি গ্রুপে শেয়ার করলে কোটি টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইত্যাদি।

 

জানা গেছে, একাধিক নারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসআপ, ম্যাসেঞ্জারে ইউরোপ প্রবাসী কন্যা সেজে মধ্যপাচ্য প্রবাসী যুবকদের বিয়ে করে ইউরোপে নেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। কখনো আবার প্রথমে বন্ধুত্বের সম্পর্ক পাতিয়ে ফেসবুক, ইমো, হোয়াটসআপ, মেসেঞ্জারে ভিডিও কলে অশ্লীল কথাবার্তা বলে তা কৌশলে ধারণ করে।

আরো পড়ুনঃ মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করতে পারবে ওমান প্রবাসীরা

 

পরে এ ছবি, ভিডিও অনলাইনে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেইল করে আদায় করা হয় মোটা অংকের টাকা। অনেক সময় আবার গরিব-অসহায় লোককে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের কথা বলে অসুস্থ রোগীদের বানোয়াট ছবি দেখিয়ে সাহায্যের নামে অর্থ হাতায়। এজন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি ব্যবহার করে। টাকা হাতিয়ে নেওয়ার পর ওই আইডিগুলো নষ্ট করে দেয়।

ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে বাঁচতে সর্তক হতে হবে প্রবাসীদের। অপরিচিত কাউকে মোবাইল দেয়া যাবে না। অপরিচিত কাউকে কোন ওজুহাতে নিজের মোবাইলের পাসওয়ার্ড দেয়া যাবে না।

আরো দেখুনঃ

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইমো-হোয়াটসঅ্যাপইমো-হোয়াটসঅ্যাপের ফাঁদে প্রবাসীরাইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরাপ্রবাস টাইমভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরাসাইবার ক্রাইমহ্যাকহ্যাকার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
প্রবাস

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

April 24
‘অর্থ পাচারকারী শয়তানের মতো, ধরা কঠিন’
অপরাধ

‘অর্থ পাচারকারী শয়তানের মতো, ধরা কঠিন’

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post