বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

নেই বিদ্যুৎ-এসি, বিমান বাংলাদেশের ফ্লাইটে এ কী কাণ্ড!

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Apr 25
পড়ুন: 1 মিনিটে
0
নেই বিদ্যুৎ-এসি, বিমান বাংলাদেশের ফ্লাইটে এ কী কাণ্ড!
369
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

প্রকৌশল বিভাগের গাফিলতির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন যাত্রীরা। নানা চেষ্টা-তদবির করেও ফ্লাইটটি মেরামত করতে না পারায় একপর্যায়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।

পরবর্তী সময়ে ঢাকা থেকে প্রকৌশলীরা চট্টগ্রামে গিয়ে মেরামত করে প্রায় ১৪ ঘণ্টা পর ফ্লাইটটি আকাশে ওড়ে। মঙ্গলবার শাহ আমানত বিমানবন্দরে ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী ফ্লাইটে (বিজি ১৪৭) এ ঘটনা ঘটে। এ সময় প্লেনের কেবিনে তীব্র গরম ও অন্ধকারে মানবেতর সময় কাটাতে হয়েছে যাত্রীদের। বেশ কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

খোদ বিমানের একাধিক কর্মকর্তা-কর্মচারী  অভিযোগ করে বলেছেন, বিমানের একজন শীর্ষ প্রকৌশলীসহ বিভাগের একাধিক প্রকৌশলীর গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। এর আগেও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে আরও একাধিক দুর্ভোগের ঘটনা ঘটেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে দীর্ঘদিন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

আরওপড়ুন

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের সুখবর দিচ্ছে বিমান

বন্ধ হচ্ছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার বিমানের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে পাইলট বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি দেখতে পান। পাওয়ার ইউনিটও কাজ করছিল না।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ওই শীর্ষ প্রকৌশলীকে অবহিত করা হয়। তিনি এয়ারক্রাফটি মেরামত করার জন্য প্রকৌশলী টিম পাঠান। সংশ্লিষ্ট টিম উড়োজাহাজটি মেরামত করলেও পাওয়ার ইউনিটে বেশকিছু ত্রুটি আছে বলে জানান। তারা এয়ারক্রাফটি হ্যাঙ্গারে এনে আরও ভালোভাবে মেরামত করার সুপারিশ করলেও ওই শীর্ষ প্রকৌশলীর চাপে পরবর্তী সময়ে ফ্লাইটটি ছাড়তে বাধ্য হন পাইলট।

যার কারণে এয়ারক্রাফটি চট্টগ্রাম যাওয়ার পর ওই ইঞ্জিনের পাওয়ার ইউনিটটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। স্থানীয় প্রকৌশলীরা প্রায় ২/৩ ঘণ্টা চেষ্টা করেও ওই পাওয়ার ইউনিট ঠিক করতে পারেননি। ওই সময় ফ্লাইটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। একপর্যায়ে যাত্রীরা চিৎকার-চ্যাঁচামেচি শুরু করেন। গরমে অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী।

বিশেষ করে শিশু ও নারীদের চরম কষ্ট পোহাতে হয়। এরপর কর্তৃপক্ষ ফ্লাইট থেকে যাত্রীদের নামিয়ে এনে স্থানীয় একটি হোটেলে নিয়ে যান। এরপর ঢাকা থেকে ২ জন প্রকৌশলী গিয়ে ফ্লাইটটি মেরামত করেন। বিমান সূত্রে জানা যায়, মেরামত শেষে পরদিন দুপুর ২টায় ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই ছেড়ে গেছে।

বিজ্ঞাপন

ফ্লাই দুবাইয়ের প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স : মোহাম্মদ মনছুর (৫৫)। সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাই দুবাইয়ের প্লেনে চড়ে আসছিলেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ সময় প্লেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্লেনের পাইলটকে এ খবর দেওয়া হলে অসুস্থ যাত্রীর জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বার্তা পাঠান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে।

এরপর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানবন্দরের ফায়ার ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এর মধ্যেই সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই এফজেড-৫৫৩ উড়োজাহাজটি। বিমানবন্দরে অবতরণ করার পর অ্যাম্বুলেন্স খুঁজে পাননি বিমানের ক্রুরা।

এক ঘণ্টা অতিবাহিত হলেও অসুস্থ রোগীকে নিতে এগিয়ে আসেনি কোনো অ্যাম্বুলেন্স। জরুরি মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দরের এমন গাফিলতিতে হতবাক যাত্রীরা।

জানা যায়, বিমানবন্দরের ফায়ার শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফের অনুমতি ছাড়া কোনো গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স বের না করতে নির্দেশ দেওয়া হয়। ওই সময় ওমর শরীফের মোবাইল ফোন বন্ধ থাকায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না অ্যাম্বুলেন্স চালকরা। ততক্ষণে বিমানবন্দরে হইচই পড়ে যায়।

এ প্রসঙ্গে অসুস্থ যাত্রী মনছুরের স্ত্রী জুবলি আক্তার বলেন, আমরা আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। সকাল ৯টার দিকে মাইকে ঘোষণা করা হয়, মনছুরের কোনো স্বজন আছেন কি না। আমি দিগ্বিদিক ছোটাছুটি করছিলাম।

কোথায় গেলে তাকে খুঁজে পাব, সেটিও বুঝতে পারছিলাম না। একপর্যায়ে ৯টার পরে তাকে একটা অ্যাম্বুলেন্সে তোলা হয়। সেই অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

বর্তমানে অসুস্থ মনছুর চট্টগ্রাম মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, সৌদি আরব থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসার জন্য বিমানে উঠি। এরপর আর কিছু জানি না। ওই ফ্লাইটে অসুস্থ রোগী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লাই দুবাইয়ের চট্টগ্রাম স্টেশন ম্যানেজার নাজিয়া আফরিন।

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ বলেন, আমার নির্দেশনা ছিল যাতে কেউ ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার না করে এবং অপারেশনে যেন বিঘ্ন না ঘটে। কিন্তু কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে গাড়ি পাঠানো হয়। অসুস্থ মনছুরকে নিতে অ্যাম্বুলেন্স পাঠাতে দেরি হয়নি বলে দাবি করেন এ কর্মকর্তা।

বিমান অবতরণের এক ঘণ্টারও বেশি সময় পর অসুস্থ যাত্রীকে অ্যাম্বুলেন্সে তোলা এবং তার মোবাইল ফোন বন্ধ থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ডাক্তাররা সেখানে থাকেন। তারা দেখার পর নির্দেশনা দেন যে, অসুস্থ যাত্রীকে কী করতে হবে। এরপর আমরা ব্যবস্থা নিই। সেদিন আমার মোবাইল ফোন বন্ধ ছিল না।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ফ্লাইটবিদ্যুৎবিমান

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post