বিজ্ঞাপন
Monday, March 30, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আন্তর্জাতিক

ইসরাইলি হামলা ঠেকাতে কতটা সক্ষম ইরান?

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Apr 21
পড়ুন: 1 মিনিটে
0
ইসরাইলি হামলা ঠেকাতে কতটা সক্ষম ইরান?
181
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

গতকাল শুক্রবার ভোররাতে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের রাজধানী শহর ইস্পাহানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তিনটি ড্রোন ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনা তদন্ত করছে ইরানের কর্তৃপক্ষ। তদন্তের ফলাফল এখনো জানা যায়নি। কিন্ত যুক্তরাষ্ট্র বলছে, ইরানের এ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলা মানে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘাতের নতুন একটি পর্বের সূচনা। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে হামলায় ইরানের শীর্ষস্থানীয় একাধিক সেনা কর্মকর্তা নিহত হওয়ার মধ্য দিয়ে এ সংঘাতের সূত্রপাত। এ হামলা ইসরায়েল করেছে বলে দাবি করে আসছে ইরান। তবে ইসরায়েল কিছু বলেনি।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এরপর ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল নিশানা করে ৩৩১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরানের এ হামলা ছিল খুবই পূর্বপরিকল্পিত। এর মাধ্যমে ইরান আশঙ্কা করেছিল পাল্টা হামলা চালাবে ইসরায়েল। কথা হলো ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে কীভাবে এ হামলা করবে তারা।

আরওপড়ুন

ওমানের ভূমিকাতেই ভরসা বিশ্ববাসীর

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

কয়েক দশক ধরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনা করে আসছে ইসরায়েল। কিন্ত ইসরায়েলকে হামলা করতে হবে সীমিত পরিসরে, যার প্রভাব হবে কম। ইরানের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের হামলা করা ঠিক হবে না, যাতে ইরান থেকে এর পাল্টা জবাব আসে এবং দুই পক্ষ সর্বাত্মক একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। সে ক্ষেত্রে ইসরায়েলের সম্ভাব্য উপায় কেমন হবে, অর্থাৎ কোথায় ও কীভাবে হামলা চালাবে তারা?

বিমান হামলা
সবচেয়ে নিকটবর্তী সীমান্ত থেকেও ইসরায়েল ও ইরানের মধ্যে দূরত্ব ৯০০ কিলোমিটারের বেশি। আর ইরানের বেশির ভাগ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সীমান্ত থেকে দুই হাজার কিলোমিটারের বেশি দূরে। ফলে ইরানের ভূখণ্ডে ইসরায়েলকে হামলা করতে হলে এফ-১৫ ও এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে হামলা চালাতে হবে। এসব যুদ্ধবিমান প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের তৈরি এসব যুদ্ধবিমান মূলত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি। কিন্ত সীমান্তবর্তী ইরানের স্থাপনায় হামলা চালানোর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পথে যেতে না পারলে এসব যুদ্ধবিমানকেও যাত্রাপথে আবার জ্বালানি নিতে হবে। আর এ পথে যেতে হলেও বিশেষ কৌশলের আশ্রয় নিতে হবে ইসরায়েলকে।

ইরানে হামলা করার জন্য সৌদি আরব ও জর্ডান তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না। কারণ, এটা করলে রিয়াদ ও আম্মানের সম্ভাব্য সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে ইসরায়েলকে এ সুযোগ দিলে দেশের মধ্যেও তীব্র সমালোচনার মুখে পড়তে হতে পারে দেশ দুটিকে। কারণ, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে এসব দেশের মানুষ খুবই ক্ষুব্ধ।

বিজ্ঞাপন

ইসরায়েলের হাতে থাকা আরেকটা উপায় হচ্ছে লোহিত সাগর এবং ইয়েমেন ও ওমানের আকাশসীমা দিয়ে যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানো। কিন্তু এ ক্ষেত্রে ইরানের উপকূলে পৌঁছাতে ইসরায়েলের যুদ্ধবিমানকে ৪ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

ইরানের উত্তরাঞ্চলে ইসরায়েল যদি হামলা করতে চায়, তাহলে এর জন্য সহজ পথ হবে সিরিয়া ও ইরাকের আকাশসীমা দিয়ে ইরানে যুদ্ধবিমান পাঠানো। এ ক্ষেত্রে কারিগরি গোলযোগ ও সাইবার হামলা করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে হবে ইসরায়েলের বিমানবাহিনীকে। ২০০৭ সালে এভাবে সিরিয়ায় হামলা করেছিল ইসরায়েল। তখন ইসরায়েল দাবি করেছিল, সিরিয়ায় একটি পারমাণবিক চুল্লি ধ্বংস করেছে তারা। এ হামলার আগে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বেশির ভাগ রাডার অচল করে দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী।

তবে এ ধরনের কৌশল শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহার করা হয়। যেমন বড় ধরনের কোনো বিমান হামলা অথবা কোনো সংঘাতের শুরুর দিকে প্রতিপক্ষের মনে ভীতি ধরিয়ে দেওয়ার জন্য। ইসরায়েল যদিও এটা করার সক্ষমতা রাখে, কিন্তু এভাবে হামলা করে নিজেদের অবস্থান জানানো এবং এ ধরনের বড় হামলা চালানোর সক্ষমতার বিষয়টি উন্মোচন করতে চাইবে না তারা।

এ ক্ষেত্রে ইসরায়েলের জন্য আরেকটি উপায় হতে পারে যুদ্ধবিমানে বাড়তি জ্বালানি ট্যাংক যুক্ত করা। এটি করা হলে যুদ্ধবিমানের পথ পাড়ি দেওয়ার সক্ষমতা অনেকটাই বেড়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে আবার প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারে যুদ্ধবিমানের ধরা পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, ইসরায়েলের তৈরি এমন কিছু জ্বালানি ট্যাংক রয়েছে, যেগুলো এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য লাগসই। আর বাড়তি এই জ্বালানি ট্যাংক ব্যবহারের পরও এসব যুদ্ধবিমানের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা একেবারে ‘নাই’ হয়ে যায় না। একই সঙ্গে প্রতিপক্ষের রাডার থেকে অদৃশ্য হয়েও হামলা চালানোর সক্ষমতা রয়ে যায়।

কিন্তু এ ধরনের কৌশলও অনেক জটিল ও ঝুঁকিপূর্ণ। যদি ইরানের রাডারে ধরা পড়ে, তাহলে ইসরায়েলি যুদ্ধবিমানের পরিণতি হবে ভূপাতিত হওয়া। কিন্তু এমন দুর্বল বার্তা দিতে চাইবে না ইসরায়েল।

নৌপথে হামলা
ইসরায়েলের কাছে আছে ডলফিন শ্রেণির পাঁচটি সাবমেরিন (ডুবোজাহাজ)। জার্মানির তৈরি ডিজেল ও বিদ্যুত–চালিত এসব সাবমেরিন চলে নীরবে; নৌপথে অভিযান চালানোর জন্য যা আদর্শ।

ইসরায়েলের জন্য তৈরি সর্বশেষ দুটি সাবমেরিনে রয়েছে এআইপি বা এয়ার ইনডিপেনডেন্ট প্রোপালশন ব্যবস্থা। এআইপি থাকা মানে এসব সাবমেরিন কয়েক সপ্তাহ ধরে ডুবন্ত অবস্থায় থাকতে পারে।

ইসরায়েল যদি নৌপথে হামলা চালায়, তাহলে তাদের প্রথম নিশানা হতে পারে বেহশাদ। এটি হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে। তিন বছর ধরে এ জাহাজ সাগরে আছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী বাব আল–মান্দেব প্রণালির অদূরে লোহিত সাগরে ছিল যুদ্ধজাহাজটির অবস্থান।

ডলফিন শ্রেণির সাবমেরিনে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ২০০ থেকে ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডুবন্ত অবস্থায় সাবমেরিন থেকে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া যায়।

আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইরানের উপকূলবর্তী বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের পক্ষে হামলা করাটা বেশ সহজ হবে। কিন্তু এ ক্ষেত্রেও এ ধরনের হামলা চালানোর জন্য বড় কোনো নিশানা থাকতে হবে ইসরায়েলের। তবে এমনটা করলে পাল্টা হামলার মুখোমুখি হওয়ার সক্ষমতা আছে কি না, সেটি ভেবে দেখতে হবে। কারণ, এতে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হবে।

এই দুটি ছাড়া অন্য কোনো সামরিক পদক্ষেপ, যেমন বিশেষ অভিযান চালাতে সক্ষম, এমন ইসরায়েলি সৈন্যদের ব্যবহার করা। অর্থাৎ ইরানের মাটিতে ইসরায়েলের সেনাদের পাঠিয়ে দেশটিতে হামলা চালানো। কিন্তু এটা করতে গেলেও ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হবে। ইসরায়েল যেটা কখনো চাইবে না।

সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক কোনো যুদ্ধে জড়াতে চায় কি না। কারণ, ইতিমধ্যে ইসরায়েলকে এখনই দুই দিকে লড়তে হচ্ছে। এর মধ্যে একটি হলো ফিলিস্তিনের গাজা। অন্যটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইরানইসরাইলড্রোন হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24
বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো ইয়েন পাউন্ডের দাম
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

April 22
চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত
আন্তর্জাতিক

চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত

April 22
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
Remittances

ওমান থেকে দেশে টাকা পাঠানোর বিশ্বস্ত কয়েকটি মাধ্যম

September 1, 2022
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ওমানের কেন্দ্রীয় সবজি বাজারে নতুন নিয়ম ঘোষণা

ওমানের কেন্দ্রীয় সবজি বাজারে নতুন নিয়ম ঘোষণা

July 25, 2020
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post