ভারী বৃষ্টি নিয়ে পূর্বাভাস জারি করেছে ওমান। আগামী রোববার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত লঘুচাপের প্রভাবে দেশটিতে বজ্রসহ বৃষ্টি এবং বিরূপ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কৃত্রিম বন্যা। বিশেষ করে মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মাস্কাট, আল বুরাইমি, আল দাখিলিয়া, আল উস্তা ও ধোফারে এর সরাসরি প্রভাব পড়তে পারে।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্য মতে, উপকূলে পানির চাপ বাড়ার পাশাপাশি বাড়বে ঢেউয়ের উচ্চতাও। এসময় ৩০ থেকে ১২০ মিলিমিটারের ভারী বৃষ্টির সাথে ভোগান্তি বাড়াবে বাতাসের গতিবেগও। ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যেই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















