বিজ্ঞাপন
Sunday, March 8, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছেন ইলন মাস্ক

Arafat Rahman Arafat Rahman
Apr 13
পড়ুন: 1 মিনিটে
0
ইলন
53
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

এক্সে (সাবেক টুইটার) ভারত সফরের ঘোষণা দিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতেই তিনি এই সফরে যাবেন।

মাস্ক অবশ্য এই সফরের দিন–তারিখ উল্লেখ করেননি। তবে তিনি ভারতে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে গত বুধবার মাস্ক একটি পোস্টে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছি!’

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ভারতের কেন্দ্রীয় সরকার গত মাসে বৈশ্বিক গাড়ি নির্মাতাদের জন্য বৈদ্যুতিক গাড়ির (ইভি) আমদানি শুল্ক কমিয়েছে। যাঁরা অন্তত ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান এবং তিন বছরের মধ্যে ভারতে স্থাপিত কারখানায় গাড়ি উৎপাদন শুরু করার অঙ্গীকার করবেন, তাঁরাই কেবল করছাড়ের এই সুযোগ পাবেন।

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

বিজ্ঞাপন

এর আগে ২০২১ সালে টেসলার বস ইলন মাস্ক বলেছিলেন যে ভারতের উচ্চহারে আমদানি শুল্ক আরোপের কারণে বিশ্বের দ্রুততম বর্ধনশীল এই অর্থনীতিতে তাঁর কোম্পানি টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রচলন বাধাপ্রাপ্ত হচ্ছে।

ইলন মাস্ক শুধু টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তাই (সিইও) নন, তিনি মহাকাশযান প্রস্তুতকারক, উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী ও স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনের (যা স্পেসএক্স নামে সমধিক পরিচিত) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) এবং প্রতিরক্ষা ঠিকাদারও।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের বৈশ্বিক বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ইলন মাস্ক। ফোর্বসের তথ্য অনুযায়ী তাঁর সম্পদের নিট মূল্য ১৯ হাজার ২০ কোটি ডলার। অন্যদিকে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে ইলন মাস্কের পতন ঘটেছে। তাঁকে টপকে বিশ্বের তৃতীয় শীর্ষ অতিধনীর অবস্থানে উঠে এসেছেন মেটার (ফেসবুক) মার্ক জাকারবার্গ। গত মাসের শুরুর দিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথম স্থানে ছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

এদিকে ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, মোদি–মাস্কের বৈঠকটি চলতি মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা এবং এটি রাজধানী নয়াদিল্লিতে মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, মোদি–মাস্ক বৈঠকে প্রধানত ভারতে টেসলা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি উত্পাদন শুরু করার পরিকল্পনা নিয়েই আলোচনা হবে। এ নিয়ে বিবিসি যোগাযোগ করলেও টেসলার পক্ষ থেকে তাৎক্ষিণকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ভারতের লোকসভা নির্বাচনের পরিস্থিতিতেই ইলন মাস্ক এ সফর করছেন। ভারতে ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার চেষ্টায় আছে। ফলে নির্বাচনের সময় টেসলার বিনিয়োগের ঘোষণা নরেন্দ্র মোদির ব্যবসাবান্ধব উদ্যোগকে আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে। তিনি বিভিন্ন বিদেশি কোম্পানিকে ভারতে উত্পাদন কার্যক্রম শুরু ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আহ্বান জানিয়ে আসছেন।

এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্ক দেখা করেছিলেন। তখন বৈশ্বিক প্রযুক্তি খাতের মাল্টি বিলিয়নিয়ার শতকোটিপতি মাস্ক বলেছিলেন, ‘মোদি আমাদের ভারতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, যা আমরাও করতে চাই।’

অবশ্য ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাওয়ার পরিকল্পনাটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনে কোম্পানিটির গাড়ি বিক্রি কমছে। টেসলার ইউরোপীয় কারখানায় অগ্নিকাণ্ড, বৈশ্বিক শিপিং তথা জাহাজীকরণে বিঘ্ন ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এ বছরের প্রথম তিন মাসে তাদের গাড়ি সরবরাহ হ্রাস পেয়েছে। বিশেষ করে চীনা কোম্পানি বিওয়াডির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়ে টেসলা তার বৈদ্যুতিক গাড়ির দাম বারবার কমিয়েছে। চলতি বছরে তাদের গাড়ি বিক্রি এক–তৃতীয়াংশ কমেছে।

ভারতের বাজার খুবই সম্ভাবনাময়। দেশটি ২০২২ সালে যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়, যাদের ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city

এ সম্পর্কিত আরও পড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত
এশিয়া

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24
সীমান্তে ভারতীয় মা ছেলেসহ ২১ বাংলাদেশি আটক1
এশিয়া

সীমান্তে ভারতীয় মা-ছেলে ও ১৯ বাংলাদেশি আটক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post