ওমানের আল ওস্তা ও ধোফারের বিভিন্ন এলাকায় নিম্ন থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুত্রুবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুতে ওমান সুলতানের শোঁক
ওমান মেটিরিওলজির অনলাইনে জানানো হয়েছে যে, “আল ওস্তা ও ধোফার এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। যার কারণে এই দুই প্রদেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে নিম্ন থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। তবে মুসান্দাম এলাকায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















