বিজ্ঞাপন
Wednesday, March 4, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

দালালের ভুয়া ভিসায় এয়ারপোর্টে ৬ যুবক, অতপর

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Mar 29
পড়ুন: 2 মিনিটে
0
দালালের ভুয়া ভিসায় এয়ারপোর্টে ৬ যুবক
2.8k
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

জয়পুরহাটের কালাই উপজেলার ছয়জন যুবক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসা নিয়ে ধরা খেয়ে দালালের বাড়িতে এসে ছয় দিন ধরে অবস্থান করছেন।

আর বিদেশ নয়, টাকা ফেরত নিয়ে তাঁরা নিজ বাড়িতে ফিরতে চান। তা না হলে দালালের বাড়িতেই সবাই নিজেদের শরীরে কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহুতির হুমকি দিয়েছেন তারা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার জিন্দারপুর গ্রামে দালালের বাড়িতে গিয়ে দেখা যায় ওই ছয় যুবকেরা দালালের বাড়িতে এখনো অবস্থান করছেন।

আরওপড়ুন

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ভিসা নিয়ে সুখবর দিয়েছে ইউরোপ

বিজ্ঞাপন

প্রতারিত হওয়া যুবকরা হলেন, উপজেলার পাঁচগ্রামের আতিকুল ইসলাম,খায়রুল ইসলাম,আব্দুল ওয়াদুদ, আলামিন তালুকদার, মোলামগাড়ী হাটের মেহেদী হাসান, জিন্দারপুর গ্রামের আবু তাহের।

জিন্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দালাল সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠান। এলাকায় তাকে মাবুদ নামে চেনেন। সাড়ে তিনবছর আগে একই এলাকার পাঁচগ্রাম, মোলামগাড়ীহাট ও জিন্দারপুর গ্রামের ছয়জন যুবক একসাথে মালয়েশিয়াতে যাওয়ার জন্য দালাল মাবুদের সাথে ৩৩ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন বলে জানান ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

চুক্তি মতো তাঁরা টাকা পরিশোধও করেছেন। টাকা পাওয়ার পর থেকে দালাল মাবুদ পার করে দিব, দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে। ছয় মাস আগে মালয়েশিয়া নয়, তাজিকিস্তান পাঠানোর কথা হয়। তাতেও রাজি হন ওই যুবকরা।

অবশেষে চলতি বছরের ১৮ মার্চ তাদের বাড়ি থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাজাকিস্তানের উদ্দেশ্যে। ২০ মার্চ রাত একবুক স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমানোর উদ্দেশে টিকেটসহ কাগজপত্র হাতে পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ওই ছয় যুবক।

বিজ্ঞাপন

এয়ারপোর্টে তারা চেকিংয়ে গিয়ে জানতে পারেন ম্যানপাওয়ার, ভিসা, বিএমইটি স্মার্ট কার্ড জালিয়াতি করে তাদের ভুয়া কাগজপত্র দিয়েছেন দালাল মাবুদ। শুধুমাত্র বিমানের টিকেট ছিল আসল। পরে এয়ারপোর্ট থেকে তাদের ফেরত আসতে হয়। তাই তাঁরা নিজ বাড়িতে না গিয়ে দালাল সুলতান মাহমুদের বাড়িতে অবস্থান নিয়েছেন।

গত বৃহস্পতিবার সকালে দালাল মাবুদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছয়জন যুবক বাড়ির ভিতর দড়ি দিয়ে বাঁধা লাগেজ নিয়ে অবস্থান করছেন। সব ঘরের দরজা বন্ধ। বাড়িতে দালাল মাবুদের বাবা আব্দুর রাজ্জাক ও তাঁর বড়ভাই আব্দুস সোবহান রয়েছেন। কেবল দালাল সুলতান মাহমুদ নেই।

এদিকে, যুবকরা বলেন, আমরা সবাই নিঃস্ব। এয়ারপোর্ট থেকে সরাসরি এসে এ বাড়িতে অবস্থান নিয়েছি। বুধবার রাতে মাবুদের সাথে তাদের দেখা হয়েছে। সমস্যা সমাধানের জন্য মাবুদের বাড়িতে বৈঠকও করেছেন।

কিন্তু মাবুদ বৈঠকের পর অবস্থা বেগতিক বুঝে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পুলিশ যুবকদের থানায় আসতে বলে।

যুবকরা থানায় আসলে মাবুদের বিরুদ্ধে অভিযোগ দিতে বললে তাঁরা অস্বীকৃতি জানায়। থানা থেকে ফিরে গিয়ে তাঁরা আবার মাবুদের বাড়িতে অবস্থান নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা এ বাড়িতেই অবস্থান করবেন।

অবস্থানরত যুবক আতিকুল ইসলাম বলেন, ‘জমি বন্ধক রেখে দালাল মাবুদকে সাড়ে ৫ লাখ টাকা দিয়ে আজ বড় বিপদে পড়েছি। সবকিছু শেষ হয়ে গেছে। ছয়দিন ধরে এ বাড়িতে অবস্থান করছি। পুলিশ নয়, আমরা নিজেরাই এর সমাধান চাই। টাকা না পাওয়া পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। কপালে যা আছে তাই হবে।’

আরেক যুবক আবু তাহের বলেন, ‘মালয়েশিয়াতে যাওয়া হয়নি তাতে কোনো সমস্যা নেই। তাজিকিস্তানে যাওয়ার দিন কেন ভুয়া কাগজপত্র দিয়ে আমাদের ফাঁসানো হল। আমরা আর বিদেশ যাব না, টাকা ফেরত চাই।’

তিনি আরো বলেন, ‘মাবুদের সাথে সমাধানের জন্য আমরা বসেছিলাম কিন্তু ৯৯৯ এ ফোন করলে মাবুদকে পুলিশ এসে থানায় নিয়ে যায়। পরে আমরাও থানায় গিয়েছিলাম। পুলিশ মাবুদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলেছিল কিন্তু আমরা অভিযোগ করিনি। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এরপর থেকে মাবুদ পলাতক।’

জিন্দারপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ও ওই গ্রামের বাসিন্দা রাজা মিয়া বলেন, ‘এ বিষয়ে সবকিছুই জানি। মাবুদ ধোকাবাজ। যারা আজ অবস্থান করছেন তাঁরা সবাই দরিদ্র পরিবারের ছেলে। আসলে কেন যে যুবকরা পুলিশের নিকট অভিযোগ না করে এই বাড়িতে অবস্থান করছেন তা বুঝে আসছে না।

যেদিন মাবুদের সাথে বৈঠক হয়েছিল সেদিন ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মাবুদকে উদ্ধার করার পর যুবকদের অভিযাগ দিতে বলেছিল। কিন্তু তাঁরা অভিযোগ করতে রাজি না। বাধ্য হয়ে পুলিশ আমার সামনেই তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে। এখন মাবুদ পলাতক।’

ভুক্তভোগী যুবক আল আমিন বলেন, ‘২০ মার্চ রাত একবুক স্বপ্ন নিয়ে এয়ারপোর্টে যাই। চেকিংয়ে গিয়ে জানতে পারি ম্যানপাওয়ার, ভিসা, বিএমইটি স্মার্ট কার্ড ভুয়া। শুধুমাত্র বিমানের টিকেট ছিল আসল।

তখন এয়ারপোর্টেই আমাদের আটক করতে চেয়েছিল পুলিশ। আমরা অনেক কাকুতি- মিনতি করে সেখান থেকে ফিরে আসি। তাই তারা বাধ্য হয়ে দালাল মাবুদের বাড়িতে অবস্থান করছে। ‘

দালাল সুলতান মাহমুদ ওরফে মাবুদ বলেন, ‘আমি যে এজেন্সির মাধ্যমে তাদের পাঠায়েছি মূলত তারাই এসব ভুয়া কাগজপত্র তৈরি করেছে। তারা যে ভুয়া কাগজপত্র করেছে তার কিছুই আমি জানি না।

টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমি তাদের কাছে সময় চেয়েছি। বৈঠকে তারা আমাকে প্রাণনাশর হুমকি দিয়েছে, তাই আমি ৯৯৯ এ কল দিয়েছি। পুলিশ এসে আমাকে উদ্ধারের পর ছেড়ে দিয়েছে।’

এদিকে, ছয় মাস আগে মালয়েশিয়াতে যাদের পাঠিয়েছেন তারা এখন বন্দি এ বিষয়ে জানতে চাইলে মাবুদ বলেন, ‘তারা এখনো কাজ পায়নি, আমার হেফাজতেই তারা রয়েছেন। খরচ যা লাগছে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই তাদেরও ব্যবস্থা হবে।’

এদিকে, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ পাঠিয়ে তাক উদ্ধার করা হয়েছে। প্রতারিত যুবকদের অভিযোগ দিতে ডাকা হয়েছিল কিন্তু তারা অভিযোগ দিতে নারাজ। মাবুদের বিরুদ্ধে কোনো অভিযাগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।’

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: এয়ারপোর্টদালালভিসাভুয়াযুবক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post