মহামারী করোনার কারণে কিছুটা কমতি হলেও বেশ বেশ ঘটা করেই ৫০ বছর পূর্তি উদযাপন করছে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ সুলতানাত অব ওমান। দিবসটি উপলক্ষে আজ দেশটির বিভিন্ন অঞ্চলে নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় গোটা ওমানকে। বিভিন্ন রঙ্গের ঝাড়বাতি ও জাতীয় পতাকা দিয়ে রাজপথের সৌন্দর্য বর্ধিত করা হয়।
বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুরুজ আল খলীফায় ওমানের জাতীয় দিবস উপলক্ষে আলোকসজ্জাদেশটির প্রয়াত শাসক সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের ক্ষমতা গ্রহণের ৫০ বছর উদযাপন করার কথা ছিলো এ বছর। কিন্তু তার মৃত্যুতে থমকে যায় সেই স্বপ্ন। প্রয়াত সুলতানের কবরকে ফুল দিয়ে সাজানো হয়। দেশটির ছোট ছোট শিশুরাও তাদের প্রিয় নেতার ছবি বুকে ধারন করে নতুন রূপে সেজেছে। ৫০ তম বিজয় দিবস উপলক্ষে সংগীতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দেশটির রয়্যাল ওমান পুলিশের নানা কার্যক্রম।
প্রয়াত সুলতান কাবুসের কবরজেলে পল্লী থেকে বিশ্বের একটি উন্নত দেশ গড়ার মহা নায়ক প্রয়াত সুলতান কাবুসের মৃত্যুতে বেশ শূন্যতা তৈরি হলেও তা কাটিয়ে উঠছেন দেশটির নতুন সুলতান হাইথাম বিন তারেক। যোগ্য নেতৃত্বে গোটা ওমানকে ঢেলে সাজাচ্ছেন নতুন সুলতান। আগামী ২০৪০ সালকে টার্গেট নিয়ে ব্যাপক কর্মযোগ্য হাতিয়ে নিয়েছেন তিনি। আজকের জাতীয় দিবসটিও বেশ জাঁকজমক পূর্ণভাবেই উদযাপন করেছেন সুলতান হাইথাম বিন তারেক।
বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাধীনতা লাভ করেনি ওমান। দেশটির স্বাধীনতা অর্জনের পিছনেও রয়েছে ভিন্ন এক ইতিহাস। প্রসিদ্ধ মতে ১৯৭০ সালের ২২ জুলাই; যেদিন সুলতান কাবুস আনুষ্ঠানিকভাবে তার পিতার নিকট হতে ক্ষমতা গ্রহণ করেন। ১৮ নভেম্বর ওমানের স্বাধীনতা দিবস, সেইসাথে ১৮ নভেম্বর দেশটির প্রয়াত সুলতান কাবুস এর জন্মদিনও।
সেইসঙ্গে সুলতানের ক্ষমতা গ্রহণের ৪৯ বছর অতিক্রম করে ৫০ বছর পূর্ণ করার বছর ও ছিলো এটি। এইসব কারণে ২০২০ সালকে খুবই গুরুত্বপূর্ণ এবছর হিসেবেই দেখেছেন ওমানিরা। তাই এই বছরটি স্মরণীয় করে রাখতে গোটা দেশব্যাপী ব্যাপক আয়োজন করেছে ওমানিরা। আলোক সজ্জার বাহারি সাজে সাজানো হয়েছে গোটা দেশ।
তার এই ক্ষমতা গ্রহণের দিনকেই ওমানের স্বাধীনতা দিবস হিসেবে ধরা হয়। ওমানিদের বর্ণনামতে সুলতানের পিতার থেকে ক্ষমতা গ্রহণ করা সুলতানের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন সুলতান কাবুস।
পৃথিবীর ইতিহাসে তৃতীয় দীর্ঘকালীন ক্ষমতায় আসীন ব্যক্তিও ছিলেন তিনি। সুদীর্ঘ প্রায় পাঁচ দশকের ক্ষমতাকালে দেশের উন্নয়নে, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, পর্যটন ও অবকাঠামোগত ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছেন। দেশটিতে যোগ্যতা এবং মেধার বিচারে ছেলেদের চেয়ে মেয়েদের এগিয়ে রাখা হয়। তাই পৃথিবীতে একমাত্র দেশ ওমানের বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য ভর্তির কোটা ব্যবস্থা প্রচলিত আছে।
ওমানের সুলতান হাইথাম বিন তারেক
ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















