বিজ্ঞাপন
Thursday, March 5, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আন্তর্জাতিক

গাজা যুদ্ধ ঘিরে বন্ধুদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Mar 26
পড়ুন: 2 মিনিটে
0
গাজা যুদ্ধ ঘিরে বন্ধুদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল
67
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ছোট্ট এই ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা গাজা যুদ্ধ নিয়ে তাদের বাড়তে থাকা সংশয় প্রকাশ করতে শুরু করেছে।

গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনেদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও আরও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়।

সেদিন থেকেই তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ইসরায়েল সরকার মিসর সীমান্তবর্তী দক্ষিণের শহর রাফাহতে স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল সরকার যেভাবে গোঁ ধরে আছে, বিশেষ করে রাফাহতে পরিকল্পনা অনুযায়ী স্থল অভিযান চালানোর বিষয়টি নিয়ে দেশটির একগুঁয়েমিতে মিত্ররা উদ্বিগ্ন। ইসরায়েলের অভিযান থেকে প্রাণে বাঁচতে ১১ লাখের বেশি ফিলিস্তিনি রাফাহতে আশ্রয় নিয়ে আছে।

আরওপড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসকে নির্মূল করতে এই অভিযান জরুরি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি দেশ হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে, গাজা ভয়াবহ যে মানবিক বিপর্যয়ে পতিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং একটি যুদ্ধবিরতির আহ্বান আরও জরুরি হয়ে উঠছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা বেশ কয়েকটি রেজ্যুলেশন ‘ভেটো’ দিয়ে আটকে দিয়েছে।

যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী মিত্র হিসেবে মনে করা হয়। তবে তাদের সেই সম্পর্কে ফাটল স্পষ্ট হতে শুরু করেছে। এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু একটি ফোনালাপে বার বার তর্কে জড়িয়েছেন। বাইডেন বলেছেন, (রাফাহ) স্থল অভিযানের পরিকল্পনা ‘ভুল’। যেখানে নেতানিয়াহু নিজের অবস্থানে অটল রয়েছেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহু স্পষ্ট করেই বলেছেন, তার ওই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতির জন্য আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। তবে তিনি নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরবেন না।

এদিকে, গাজা ভূখণ্ডে আরও বেশি মানবিক বিপর্যয় নেমে আসার পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান নিয়ে পুনরায় চিন্তাভাবনা করতে বাধ্য হচ্ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাবে গাজায় ‘দ্রুত ও টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছিল। চীন ও রাশিয়া ‘ভেটো’ দিয়ে যা আটকে দেয়। ওই উদ্যোগে একটি যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও একটি ঐকান্তিক আলোচনার কথা বলা ছিল।

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। চলতি সপ্তাহে তিনি বলেছেন, একটি চুক্তি খুবই সম্ভব।

সম্প্রতি কানাডার পার্লামেন্টে ২০৪-১১৭ ভোটে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে।

যেখানে বলা হয়েছে, ‘‘গত ৮ জানুয়ারির পর থেকে কানাডা সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির আর কোনও অনুমতিপত্রে অনুমোদন দেয়নি। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের রপ্তানি নীতির সঙ্গে সম্পূর্ণ সম্মত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে।’’

যুক্তরাষ্ট্রের মত কানাডাও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের একজন। আর ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে বাইডেনের মত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও সমালোচিত হতে হচ্ছে। কানাডা ছাড়াও জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে চলেছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সবচেয়ে সরব অবস্থান নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপিয়ান কমিশনকে ইইউ-ইসরায়েল সমন্বয় চুক্তি পুনর্বিবেচনা করে দেখতে বলেছেন। ইইউ ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ওই চুক্তি হয়েছে।

সানচেজ এবং আয়ারল্যান্ডের সরকার প্রধান লিও ভারাদকার বলেছেন, ইসরায়েল মানবাধিকারের বাধ্যবাধকতা ও মৌলিক গণতন্ত্রের মানদণ্ড লঙ্ঘন করতে পারে। যা ওই চুক্তির ভিত্তি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক অবশ্য তাদের এই আহ্বান বাতিল করে দিয়েছেন। ব্রাসেলসে গত শুক্রবার শেষ হওয়া ইইউ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি।

তবে আগের দিন বৃহস্পতিবার ইইউভুক্ত ২৭ দেশের নেতারা একটি যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে মানবিক বিরতির’ আহ্বান জানিয়েছেন। যা একটি ‘টেকসই যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃর্শত মুক্তি এবং মানবিক সহায়তার ব্যবস্থা করার পথে পরিচালিত হবে।

এর আগে, গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথম ইইউ থেকে সম্মিলিত কোনও বিবৃতি দেওয়া হলো। সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের প্রতি রাফাহতে স্থল অভিযান শুরু না করার আহ্বানও জানিয়েছে।

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইউরোপইসরায়েলগাজাজাতিসংঘযুক্তরাষ্ট্র

এ সম্পর্কিত আরও পড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
আমিরাতের ভিসা নিয়ে বিশাল সুখবর1
বাংলাদেশ

আমিরাতের ভিসা নিয়ে বিশাল সুখবর

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post