ভিসা নিয়ে বাংলাদেশিদের বড় সুখবরই দিয়েছে আমিরাত। সম্প্রতি বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির ফলপ্রসু আলোচনা হয়েছে।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধুমাত্র দুবাইতে বাংলাদেশির জন্য এখন এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে।
অন্য ছয়টি এমিরেটসে এই ভিসা চালু নেই। এমপ্লয়মেন্ট ভিসা চালু করার ব্যাপারে বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।
তিনি জানান, প্রবাসীদের আকামা ট্রান্সফার অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, আমিরাত এই বিষয়টিও অনুমোদন করেছে।
কিন্তু আকামা ট্রান্সফার করতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয় এবং অনেক ফি দিতে হয়। তাই এই বিষয়টি নিয়েও আলাপ আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। তারা বাংলাদেশে বিনিয়োগ করছে।
চট্টগ্রামে বে-টার্মিনালে বিনিয়োগসহ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আলোচনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















