শিক্ষার্থী, রিকশাওয়ালা, দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রবাসের বুকে দুস্থ মানবতার সেবায় গড়ে ওঠা সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান। পরবর্তীতে জি, ই, সি মোড়ে সানমার টাওয়ার-১ এর নবম তলায় কপারচিম্নি হোটেলের কনফারেন্স রূমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র উপদেষ্টা এস, এম, সফি, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লিখক, কলামিস্ট ও রাজনীতিবিদ ডঃ মোহাম্মদ মাসুম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্যানেল মেয়র হাছান মোহাম্মদ হাসানি, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি জিএম জহির উদ্দীন, চট্টগ্রাম সমিতি ওমানের উপদেষ্টা ইন্জিনিয়ার আবু তাহের, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যগণ এবং সাধারণ সদস্যবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রবাস টাইম ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী প্রমুখ।
পরে ইফতার পূর্বে দোয়া “রমজান তৎপর্য” নিয়ে আলোচনা এবং বিশ্ব মুসলমানের সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ওমান থেকে সমিতির সভাপতি মোঃ ইয়াছিন চৌধুরী (সিআইপি) মানবিক কাজে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















