প্রতি বছরের ন্যায় এবারও সংযুক্ত আরবরাতে মাহে রমজান উপলক্ষে দুয়ারে কনস্যুলেট কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কন্সূলেট দুবাই। শুক্রবার শারজায় ২০০০ লোকের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
গত দুই বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট নিয়মিত কার্যক্রমের বাইরে দুয়ারে কনস্যুলেট কর্মসূচি পালন করে আসছে। সাধারণ প্রবাসীদের সুবিধার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়।এই কার্যক্রমে রয়েছে ডিজিটাল পাসপোর্ট, ই পাসপোর্ট, এনআইডি,জন্ম নিবন্ধন,প্রবাসী কল্যাণ কার্ড তৈরী সহ বিভিন্ন কার্যক্রম। এই কার্যক্রমের ধরন হচ্ছে কোন প্রবাসীক কাজের ক্ষতি করে কনস্যুলার সেবা নিতে কনস্যুলেটে ছুটে যেতে হবে না।বরং কনসুলেট প্রবাসীদের দুয়ারে এসে সেবা দিয়ে যাবেন।
গতকাল সারজায় পুরো দিনব্যাপী কনস্যুলেট সেবা দেওয়ার পর সন্ধ্যায় সাধারণ প্রবাসী ও প্রবাসী শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে কনস্যুলেটকে সহযোগিতা করেন শারজা বাংলাদেশ সমিতি। আয়োজনে প্রবাসি শ্রমিক ছাড়াও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির অনেকে অংশগ্রহণ করেন।
দুবাইতে দুয়ারে কনস্যুলেট সেবা চালু হওয়ার পর, দু দুবার বাংলাদেশ কনস্যুলেট সারা বিশ্বে সেবা কার্যক্রমে সেরা মিশন হিসেবে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুরস্কৃত হয়েছেন। এই কার্যক্রমের প্রেক্ষিতে কনস্যুলার সেবার মান ও সেবার ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন প্রবাসী বাংলাদেশীরা। তবে সেবা নিতে গিয়ে একটি নির্দিষ্ট উইংয়ের কতিপয় কর্মকর্তার দুর্ব্যবহারের স্বীকার হয়েছেন বলেও অনেকে উল্লেখ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















