নুশরাত জাহান সুমনা (১৫) নামে প্রবাসীর মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ ঘরে বিষপান করে পরিবারের লোকজন সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে যায় পরে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুশরাত জাহান সুমনা নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাট গ্রামের সৌদি প্রবাসী শাহাদৎ হোসেন শহিদের মেয়ে। সে কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী ছিলেন। তার দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুশরাতের মৃত্যু হয়। এ ঘটনা পারিবারিক কলহের জেরে ঘটতে পারে।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোন অভিযোগ জানায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















