বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে নিজ গ্রামের বাড়ির পাশে বিলে সেচ পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
নিহত প্রবাসী নুরুল আবছার আনোয়ারা উপজেলা রায়পুরা ইউনিয়নের সরেঙ্গা গ্রামের ছৈয়দ নুরের পুত্র। নিহত নুরুল আবছারের পরিবারে তার মা বাবা, স্ত্রী ও দুই শিশু কন্যা রয়েছে।

ইউপি সদস্য বলেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে বাড়ি আসেন নিহত নুরুল আবছার। আমি জানতে পারি বুধবার (১৩ মার্চ) বাড়ির পাশের বিলে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে নুরুল আবছার। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বুধবার (১৩ মার্চ) দুপুর তিনটার দিকে আবছার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















