ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান। বিশ্ব মুসলিমরা সারাদিন পানাহার থেকে রোজা পালন করেন। এ ক্ষেত্রে বিশ্বে সম্ভবত একটি দেশই আছে, সেখানে রোজা না রাখলেই হতে হয় গ্রেফতার। সেই দেশটি হল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া।
বিবিসির বুধবারের (১৩ মার্চ) এক প্রতিবেদেনে জানানো হয়, নাইজেরিয়ার কানো প্রদেশের পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) মুসলিম সম্প্রদায়ের ১১ জনকে গ্রেফতার করেছে। কারণ তারা রোজা পালন না করে দিনের বেলায় খাবার খেতে দেখা যায়।
নাইজেরিয়ার কানো প্রদেশের অধিকাংশ বাসিন্দাই পুলিশ। এখানে ইসলামি আইন অর্থাৎ শরিয়া আইনের পাশাপাশি ধর্মনিরপেক্ষ আইনেরও কার্যকর রয়েছে। নাইজেরিয়ার ইসলামিক পুলিশকে ‘হিসবাহ’ বলা হয়। প্রতি বছর রমজান মাসে তারা বাজারে ও খাবারের দোকানগুলোতে তল্লাশি চালিয়ে থাকে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ১১ জনকে আর একটি রোজাও বাদ না দেয়ার শপথ করিয়ে ছেড়ে দেয়া হয়।
পুলিশের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা মঙ্গলবার (১২ মার্চ) ১১ জনকে গ্রেফতার করেছিলাম। এদের মধ্যে একজন নারীও ছিলেন, তিনি বাদাম বিক্রি করছিলেন আর খাচ্ছিলেন। এই বিষয়টি আমাদেরকে কয়েকজন মানুষ জানায়। পরে শহরজুড়ে বিশেষ করে বাজারের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এ অভিযানের আওতার বাইরে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















