বিধ্বস্ত হয়েছে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান। বিধ্বস্ত কার্গো বিমানে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রীর সকলেই মারা গেছেন। মঙ্গলবার (১২ মার্চ) উড্ডয়নের কিছুক্ষণ পর ইলিউশিন IL-৭৬ সামরিক বাহিনীর কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে ইভানোভো অঞ্চলে। বিমানে থাকা ৮ জন ক্রু ও ৭ যাত্রীদের কেউ বেঁচে নেই।
দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উড়ন্ত অবস্থায় একটি বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে। বিমানটি নিচের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশে চক্কর দেওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, রাশিয়ার সামরিক বাহিনীর একটি কার্গো বিমান ইলিউশিন আইএল-৭৬ মঙ্গলবার (১২ মার্চ) উড্ডয়নের কিছুক্ষন পর বিধ্বস্ত হয়েছে। বিমানটির একটি ইঞ্জিনে উড়ন্ত অবস্থায় আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস বলেছে, মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















