যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
গত শুক্রবার হানিফ দুর্বৃত্তের হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ হানিফ। শুক্রবার কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট নিয়ে চলে যায়। এসময় হানিফ তাদের বাধা দেন। তবুও দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ।
এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।
নিহত হানিফের জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে। হানিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















