একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শনিবার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (৮ মার্চ) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় টেক্সাসের রিও গ্রান্ডের একটি নদীর কাছে।
বিচারক এলয় ভেরা বলেছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ৩ জন ন্যাশনাল গার্ড সদস্য এবং ১জন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা গুরুতর। এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ।
উল্লেখ্য, এই বছরের শুরুতে বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন গত মাসের ২৩ ফেব্রুয়ারি একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়ে দুজন নিহত হয়। অপরদিকে দুটি অ্যাপাচি হেলিকপ্টার ১২ ফেব্রুয়ারি বিধ্বস্ত হয়ে আহত হন দুই পাইলট। এর আগেও ৬ ফেব্রুয়ারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন সেনা নিহত হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















