একের পর এক পদক্ষেপের পরও জন্মহার বাড়ছে না জাপানের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও চীনেও।রয়টার্সের খবরে জানা গেছে, টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবেচেয়ে কম প্রজনন হারের দেশ হিসেবে রেকর্ড ধরে রাখলো দক্ষিণ কোরিয়া।
টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যার হার নিম্নমুখী চীনে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত দেশ দুটির জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় । চীনে ২০১৬ সালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে নবজাতক জন্মের সংখ্যা। ২০২২ সালে রেকর্ড কম সংখ্যক বিয়ে নিবন্ধিত হয় দেশটিতে। এমন পরিস্থিতিতে নববিবাহিতদের জন্য লটারিতে পুরস্কার ঘোষণা করেছে বেইজিং।
জন্মহার হ্রাস ঠেকাতে ২০ থেকে ৩০ বছর বয়সী নারীদের আর্থিক সহায়তার নীতি চালু করেছে দক্ষিণ কোরিয়াও। তবে বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ করেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না দেশগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















