বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মালয়েশিয়ার মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ “অপস সাপু” নামক একটি অভিযান পরিচালনা করে ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করে। আটকদের মধ্যে ৭৫ জন বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে।
মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, মধ্যরাতে শুরু হওয়া তিন ঘণ্টার অভিযানে আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, মায়ানমারের চারজন, ইন্দোনেশিয়ার আটজন পুরুষ ও দুজন নারী এবং একজন পাকিস্তানি নাগরিক।
অনির্বাণ বলেছেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে, তামান কোটা লাকসামানায় একটি নির্মাণাধীন ভবণে এনফোর্সমেন্ট অপারেশন (অভিযান) চালানো হয়। যেখানে বেশিরভাগই অবৈধ অভিবাসী।
অভিযানের সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর ৯০ জনকে যথাযথ ডকুমেন্টেশন, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট, ওভারস্টেয়িং এবং অন্যান্য বেশ কয়েকটি অপরাধে এদের আটক করা হয়।
মেলাকা ইমিগ্রেশন বিভাগ হট স্পটে যেখানে অবৈধ অভিবাসীদের দেখা যাবে সেখানেই এনফোর্সমেন্ট অপারেশন (অভিযান) চালানো হবে। অনির্বাণ বলেছেন, নিয়োগকর্তা বা কোম্পানি যারা অবৈধ অভিবাসীদের কাজ দিবেন বা আশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















