একজন যাত্রী মেক্সিকান এয়ারলাইন ওয়েস্টজেটের একটি ফ্লাইট থেকে নামানোর অভিযোগ করেছেন, অভিযোগের মূল কারণ হলো বারবার ওয়াশরুম ব্যবহার করা। ভুক্তভোগী যাত্রী এই অভিযোগকে “অযৌক্তিক এবং অপমানজনক” বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়ান্না চিউ নামের এক ব্যবহারকারী লেখেন, ‘এইমাত্র মেক্সিকোর ওয়েস্টজেট ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো। কারণ আমার পেট খারাপ ছিল এবং টেকঅফের আগে খুব বেশি ওয়াশরুমে যাচ্ছিলাম।
হোটেলে ফেরানোর প্রতিশ্রুতি বা ফ্লাইট পুনরায় বুক করা হয়নি। আমার কাছে ওষুধ ছিল এবং বিষয়টি ঠিক হচ্ছিল। ’
এরপরের পোস্টে চিউ জানান, তিনি দুর্ঘটনাক্রমে তাড়াহুড়োর কারণে উড়োজাহাজে তাঁর টাকা ফেলে আসেন। এরপরেও এয়ারলাইনটি তার ট্যাক্সির ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এর পরে, বিমানবন্দরের একজন ওয়েস্টজেট সুপারভাইজার নিরাপত্তা কর্মীদের ডেকে তাঁকে আরও বিপদে ফেললে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনার ভিডিও ধারণ করেন চিউ। এ নিয়েও ওয়েস্টেজেটের সুপারভাইজার তাঁকে হুমকি দিয়ে জানান, ভিডিওটি মুছে না ফেলা হলে তাঁকে পরের দিনেও ফ্লাইট দেওয়া হবে না।
চিউ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার না করা পর্যন্ত তাঁকে কোন সাহায্য করা হয়নি।
এদিকে চিয়ের ঘটনা জানার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্টজেট। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, হ্যালো। এমন ঘটনা সম্মুখীন হওয়া দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে চাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















