সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের পিতা মো. হোসেন (৫৫) নামের হাটহাজারীর এক প্রবাসী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) আমিরাতের আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আত্মহননকারী মো. হোসেন হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের আলিম উদ্দিন হাজী বাড়ির মৃত আলী মোহাম্মদের পুত্র।
গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বুধবার (৩১ জানুয়ারি) সকালের দিকে “প্রবাস টাইম” কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসার করে আসছিলেন হোসেন। ব্যক্তিজীবনে তিনি ন্যায়পারয়ন মানুষ ছিলেন। আমরা বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিলো হোসেন। তাকে সর্বদায় নম্র-ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেঁচে নিয়েছেন তা বুঝতেছিনা।
তিনি জানান, বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















