জালিয়াতির অভিযোগে ওমানে ৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ
ওমানে ব্যাংক গ্রাহকদের সাথে অনলাইন জালিয়াতির অভিযোগে মাস্কাট থেকে ৫জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। বৃহস্পতিবার এক অনলাইন বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আরওপি। বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা এশিয়ান নাগরিক। তারা বিভিন্ন গ্রাহকদের কল করে নিজেদেরকে ব্যাংকের লোক পরিচয় দিয়ে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে তারা অর্থ জালিয়াতি করতো। গ্রাহকদের সাথে প্রতারণা এবং অনলাইনে জালিয়াতির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে মাস্কট গভর্নরের পুলিশ কমান্ড।
আরো দেখুনঃ ওমানের সাহেদ সৈয়দ মোজাম্মেল হক!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















