দেশে ফিরে বিয়ে করা হলো না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী মামুনের। স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাড়ি চালানোর সময় ব্রেইন স্ট্রোকে মারা যান তিনি।
মৃত মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী মহসিন ওরফে লাল মিয়া জানান, নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়া যাত্রী নিয়ে যান মামুন। এরপর যাত্রী নামিয়ে সেখান থেকে নিউ ইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়ে তিনি। একপর্যায়ে বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন মামুন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিন ভাই চার বোনের মধ্যে মামুন সবার বড় ছিল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। প্রবাসী যুবকের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে স্বজনেরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















