জাপানের টোকিও থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছিল অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি বিমান। কিন্তু মদ্যপ অবস্থায় যাত্রার মাঝ পথেই কেবিন ক্রুকে কামড় বসিয়ে দেন বিমানের এক যাত্রী। এমন পরিস্থিতিতে বিমানটি টোকিওতে ফিরিয়ে জরুরি অবতরণ করা হয়। পুলিশে দেওয়া হয় ওই যাত্রীকে।
বুধবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫৯ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল বিমানটি। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এক যাত্রী মাতাল অবস্থায় কেবিন ক্রুর হাতে কামড় দেয়। তখন অন্য যাত্রীরা ভীত হয়ে পড়েন। পাইলট বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে জরুরি অবতরণ করান।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৫৫ বছর বয়সী ওই যাত্রী একজন মার্কিন নাগরিক। তিনি প্রচণ্ড মাতাল ছিলেন। তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
আর পুলিশের কাছে ওই যাত্রী বলেছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং কী ঘটেছে তা তার মনে নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















